Tuesday,
December 18 - December 24 , 2012 > Volume 13 > Issue 04



হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করলেন ড. ইউনূস

  • PDF

ঢাকা অফিস : নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করতে গাজীপুরের নুহাশ পল্লীতে এসেছিলেন আরেক কৃীর্ত্তিমান পুরুষ শান্তিতে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূস। রোববার সকাল ৯টার দিকে তিনি নুহাশ পল্লীতে এসে পৌঁছেন। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী আফেরোজী ইউনূস, কন্যা দিনার ও ১২-১৪ জন সফরসঙ্গী। এ সময় তিনি হুমায়ূন আহমেদের নাম উল্লেখ করে বলেন, তিনি একজন গুণী ও রুচিশীল মানুষ ছিলেন।

লোকচক্ষুর অন্তরালে খ্যাতিমান প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের কবর অনেকটা নীরবে জিয়ারত করেন ড. মোহাম্মদ ইউনূস। ড. ইউনূস সঙ্গীদের নিয়ে নুহাশ পল্লীতে প্রায় এক ঘণ্টা কাটান। জানা গেছে, সর্বসাধারণের জন্য নুহাশ পল্লীর মূল ফটক খোলার আগে তিনি তাদের বহনকারী গাড়ি গেটের বাইরে রেখে সবাইকে নিয়ে ভেতরে প্রবেশ করেন এবং তিনি সরাসরি সঙ্গিদের নিয়ে হুমায়ূন আহমেদের লিচুতলায় যান। নুহাশ পল্লীর ম্যানেজার সাইফুল ইসলাম বুলবুল জানান, ড. মোহাম্মদ ইউনুস স্যারের কবর জিয়ারত করে আমাকে নিয়ে নুহাশ পল্লী ঘুরে দেখেন। এ সময় ড. ইউনূস স্যারের নিজ হাতে লাগানো গাছ, দীঘি লীলাবতি, বাসভবন, কটেজ, রন্দনশালা ও আশপাশ ঘুরে দেখেন। তিনি হুমায়ূন স্যারের প্রশংসা করে বলেন, হুমায়ূন আহমেদ ছিলেন একজন গুণী ও খুবই রুচিশীল মানুষ।

Share this post

Add comment




You are here: প্রথম পৃষ্ঠা হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করলেন ড. ইউনূস