ঈদের পর নতুন জোট!

  • PDF

ঢাকা অফিস : মহাজোট ও ১৮ দলীয় জোটের বাইরে থাকা  কয়েকটি দল মিলে ঈদের পর নতুন জোট গঠন করছে বলে  জানা গেছে। এ দলগুলোর মধ্যে বিকল্পধারা বাংলাদেশ, গণফোরাম, জাসদ (রব), কৃষক শ্রমিক জনতা লীগ ও ফরওয়ার্ড পার্টি রয়েছে। সব মিলিয়ে ১৩টি দল নিয়ে এ জোট গঠিত হচ্ছে বলে জানিয়েছে বাংলানিউজ২৪।

সূত্রমতে, এ জোট গঠনে উৎসাহী দলগুলো এরই মধ্যে নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে। যদিও শেষ পর্যন্ত এ জোটে কারা কারা থাকবে, কোন মূল ভিত্তির ওপর জোট গঠন হবে সেসব নির্ধারণ হবে ঈদের পর। তবে ক্ষমতাসীন মহাজোট ও বিরোধী ১৮ দলীয় জোটের বাইরে নতুন এ জোট নিজেদের স্বকীয়তা বজায় রাখতে চায় বলেই আভাস পাওয়া গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে কৃষক শ্রমিক জনতা লীগ প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, “আমরা তো একটা না একটা কিছু করবোই। এভাবে তো বসে থাকা যায় না। দেশের অবস্থা কি তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। জনগণ ও দেশ রক্ষা করতে হবে। এজন্য কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে। আমরা তো আর বসে থাকতে পারি না।”

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলে যাচ্ছেন কি না জানতে চাইলে তিনি বলেন, “ওখানে যাই আর যেখানেই যাই, একটা  কিছু তো করবোই। আমাদের সমমনা কিছু দল আছে তাদের সঙ্গে আলোচনা চলছে। তবে এ মুহূর্তে তো আর কিছু করা সম্ভব না। ঈদের পরে আমরা বসবো। তখন সিদ্ধান্ত নেবো কোন পথে আগালে দেশ ও জনগণের কল্যাণ হবে। আমরা কোথায় থাকবো কি করবো সে সিদ্ধান্তও নেবো তখন।”

বিকল্পধারা মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান বাংলানিউজকে বলেন, “আমরা ডানেও নাই, বামেও নাই। আমরা নিজেরা একটা কিছু করে জনগণের কাতারে থাকতে চাই। আলাপ আলোচনা আমাদের মধ্যে চলছে। ঈদের পরে সিদ্ধান্ত নেবো কোন দিকে কোন পথে আগাবো। তবে আমরা জনগণের পক্ষের শক্তি হিসেবে আগামীতে একটা জোট গঠনের চেষ্টা করছি।”

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এ মুহূর্তে আমাদের সম্ভাব্য জোটের দলের সংখ্যা বলা যাবে না। ৬/৭টি দলের সঙ্গে যোগাযোগ হয়েছে। আরও হচ্ছে।”

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আওয়ামী লীগ বা বিএনপির সঙ্গে যাওয়ার চিন্তা আপাতত নেই। ভবিষ্যতে কি হবে জানি না। তবে আমরা আলাদা কিছু একটা করার চেষ্টা করছি।”

গণফোরাম সেক্রেটারি মোস্তফা মহসিন মন্টু বাংলানিউজকে বলেন, “আমরা দেখি কি করতে পারি। আমাদের মধ্যে একটা আলাপ আলোচনা চলছে। আমরা খুব শিগগিরই বসার চেষ্টা করছি।”

তিনি বলেন, “সভাসমাবেশে বক্তব্য দিলেই তো শুধু হবে না। জনগণের জন্য একটা কিছু করতে হবে। আমরা জনগণের সঙ্গে আমাদের সম্পৃক্ততা আরও বাড়ানোর চেষ্টা করছি। আগামীতে কি করতে যাচ্ছি সময়মতো দেখতে পাবেন।”

এদিকে নতুন জোট গঠনের এ উদ্যোগে জড়িতদের সঙ্গে এরই মধ্যে ১৮ দলীয় জোটনেতা বিএনপির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক নতুন জোটের এক নেতা। তবে বিষয়টি এখনই প্রকাশ্যে আনতে চাইছেন না তারা।

Share this post

Add comment


Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com
  • পপাত ধরণীতল!!

    পপাত ধরণীতল!!

    সাঈদ তারেকএই ভাটি বেলায় এসে সিটি ইলেকশনের বুদ্ধিটা কে যে দিয়েছিল! কি হতো চার সিটিতে নির্বাচনটা না করালে! মেয়াদ শেষ হয়ে গেছিলো? তো মেয়াদ তো ঢাকারও শেষ হয়ে গেছে পাঁচ…

  • চার সিটি নির্বাচনের ফলাফল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    চার সিটি নির্বাচনের ফলাফল  তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    জাহিদ হাসান বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলে এবং নির্বাচন কমিশনের অধীনে ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন হয়ে গেল, এতে সব কয়টা মেয়র ও অধিকাংশ কাউন্সেলর পদে…

  • তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    সাঈদ তারেক ............ কয়েক দিন আগে দেখা গেল তারেক জিয়া দেশে ফিরে আসছেন- এই এক খবরে সরকারি দলের লোকজনের কাপড়-চোপড় নষ্ট হবার দশা! শুরু হলো স্বভাবসূলভ প্রলাপ বকা। এক মন্ত্রী…

  • বাংলাদেশে শত্রুশক্তির যুদ্ধ

    ফিরোজ মাহবুব কামাল ......... শত্রুপক্ষের রণকৌশল : মুসলমানগণ কোন কালেই শত্রুমুক্ত ছিল না। আজও নয়। যেখানেই মুসলমান আছে সেখানে শয়তান এবং তার দলবল ও রণকৌশলও আছে। কোন বিজন দ্বীপে ঈমানদার…

  • বিরোধী দলকে জুজুর ভয় দেখানো হচ্ছে ১/১১ এর সরকার কি তত্ত্বাবধায়ক ?

    জাহিদ হাসান .......... দেশে আর কয়েক মাস পরেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের ৫ বছরের মেয়াদ শেষ হবে, নিয়ম অনুযায়ী বা সংবিধান মেতাবেক ২০১৪ সালের জানুয়ারী মাসের মধ্যে পরবর্তি সংসদ…

You are here: মূল পাতা প্রতিদিনের খবর ঈদের পর নতুন জোট!