এখন সময় ডেস্ক : আগামী ২০১৩ সালের মেয়র নির্বাচনে বিজযী হয়ে আসা নতুন মেয়েরর সামনে মাল্টি বিলিয়ন ডলারের এক অর্থনৈতিক টাইম বম রেখে দাযত্বি থেকে অব্যাহতি নিতে যাচ্ছেন বর্তমান মেয়র ব্লুমবার্গ। গত ২৩ জুরাই সোমবার নিউইয়র্ক স্টেটের বার্ষিক ফিন্যান্সিয়াল মিটিংয়ে এ মন্তব্য করেন ২০১৩ সালের ডেমোক্রেটিক দলের হয়ে নিউইয়র্ক সিটির সম্ভাব্য মেয়ের পদপ্রার্থী এবং বর্তমানে নিউইয়র্ক সিটির কম্পট্রোলার জন ল্যু। গত সোমবার স্টেট ফিন্যানসিয়াাল বোর্ডের এক মিটিংয়ে তিনি বলেন, চুক্তি বিহীন অবস্থায় বর্তমানে দুই লক্ষ কর্মচারী কাজ করে যাচ্ছেন কিন্তু তাদের রেট্রোএক্টিভ বেতন দানের জন্য প্রয়োজনীয় বাজেট না রেখেই বিদায় নিতে যাচ্ছেন বর্তমান মেয়র। তিনি সতর্ক করে বলেন যে, আগামী বছর পহেলা জুলাই থেকে শুরু হওয়া আর্থিক বছরের শুরুতেই শিক্ষক এবং প্রিন্সিপালদের বেক পে বাবদ সিটিকে গুণতে হবে প্রায় ২ দশমিক ৬ বিলিয়ন ডলার। কেননা টিচার ইউনিয়েনর সাথে স্বাক্ষরিত কন্ট্রাক্ট এর মেয়াদ শেষ হয়েছে ১লা নভেম্বর ২০০৯। এভাবে সিটির আসন্ন বাজেট বিষয়ে যখন জন ল্যু সম্ভাব্য ঝুঁকির বিষয়টি উল্লেখ করেন, তখন মেয়র ব্লুমবার্গ পাল্টা এই বলে যুক্তি তক্কো দেন যে, এমন কোনো বোধগম্য উপায় নেই যে কারণে সিটি এগিয়ে গিয়ে বেক-পে হিসেবে এমন কোনো কাজের জন্য পে করতে পারে যা ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে।
কিন্তু জন ল্যু সংবাদদাতাদের বলেন যে, এ বিষয়গুলোতে অতীতের সব সময়ের প্র্যাক্টিস ইউনিয়ন গুলোর পক্ষেই ছিলো। যদি তা না হতো কখনো ই, তাহলে আমি মনে করি এ বিষয়ে আগামীর জন্য অপেক্ষা করাই সর্বোত্তম উপায হতো। কিন্তু দুর্ভাগ্যবশতঃ বিষয়টা তা নয়। আর তাই আগামী দিনের নতুন মেয়েরর সামনে এক বিশাল অর্থনৈতিক ঝুঁকি থেকেই গেলো যা সামাল দিতে আমাদের হিমশিম খেতে হতে পারে।
উল্লেখ্য যে, জন ল্যু এর মতো সকল ডেমোক্রেটিক মেয়র পদ প্রার্থীই মিউনিসিপাল ইউন্যিন গুলোর সমর্থন লাভের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর তারা খুব ভালো করেই জানেন যে ইউনিয়ন গুলোর কাছে মেয়র ব্লুমবার্গ গৃহীত অর্থনৈতিক কর্মসূচীর গ্রহণযোগ্যতা পাওয়া প্রায় অসম্ভব।









