Tuesday,
December 18 - December 24 , 2012 > Volume 13 > Issue 04



দীপু মনির দাবি: বিশ্বব্যাংক চুক্তি বাতিল করায় দেশের ভাবমূর্তি ক্ষুণœ হয়নি

  • PDF

ঢাকা অফিস : দুর্নীতির দায়ে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিলের ফলে বাংলাদেশের ভাবমূর্তি কোনোভাবেই নষ্ট হয়নি বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ইমক্যাব) আয়োজিত এক মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী এই দাবি করেন। তিনি বলেন, বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করায় বাংলাদেশ সংক্ষুব্ধ হয়েছে। বিশ্বব্যাংক কোনো বিশ্বাসযোগ্য তথ্য হাজির না করেই এ সিদ্ধান্ত নিয়েছে। এখানে দুর্নীতির কোনো প্রমাণ নেই; তাই ঋণচুক্তি বাতিলের ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি কোনোভাবেই নষ্ট হয়নি।

সাম্প্রতিক জাপান সফর এবং পদ্মা সেতু প্রকল্পে জাপানের অর্থায়নের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন কোনো কাঠামোতে অর্থায়ন করা যায় কি না, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জাপান। যেহেতু বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করেছে, তাই আগের কাঠামোতে অগ্রসর হওয়া কঠিন। বিশ্বব্যাংক যে প্রক্রিয়ায় ঋণচুক্তি বাতিল করেছে, তার সঙ্গে জাপান সরকার একমত-এ কথা জাইকা প্রেসিডেন্ট জানিয়েছেন বলে স্বীকার করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিস্তাচুক্তি এবং ছিটমহল বিনিময় সম্পর্কে জানতে চাইলে দীপু মনি বলেন, তিস্তার পানিবণ্টন চুক্তি খুব তাড়াতাড়ি হবে। ছিটমহল বিনিময়ের ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, চুক্তিটি লোকসভার অনুমোদনের জন্য দ্রুত পদক্ষেপ নেবে। তবে কবে এটা অনুমোদন হবে, তা তারা বলেনি।

অনুষ্ঠানে ইমক্যাবের সভাপতি ফরিদ হোসেন এবং সাধারণ সম্পাদক সুকুমার সরকারসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this post

Add comment




You are here: প্রথম পৃষ্ঠা দীপু মনির দাবি: বিশ্বব্যাংক চুক্তি বাতিল করায় দেশের ভাবমূর্তি ক্ষুণœ হয়নি