চাঁদ দেখা গেলে শুক্রবার থেকে রমজান মসজিদে মসজিদে খতমে তরাবিহ

  • PDF

এখন সময় রিপোর্ট :  চাঁদ দেখা গেলেই আগামী ২০ জুলাই শুক্রবার থেকে রমজান শুরু হবে। আমেরিকাতে বসবাসরত মুসলমানরা ধর্মীয় উদ্দীপনায় পবিত্র রমজান পালন উপলক্ষে ব্যাপক উদ্যোগ নিয়েছে। শত ব্যস্ততার মাঝেও প্রবাসী বাংলাদেশী মুসলমানরা রমজান মাসটিকে ভিন্নভাবে কাটানোর চেষ্টা করে। এজন্য মসজিদে মসজিদে খতমে তারাবিহ’র নামাজের আয়োজন করা হয়। একইসঙ্গে মসজিদগুলো ইফতারিরও আয়োজন করা হয়। নি¤েœ উল্লেখ যোগ্য কয়েকটি মসজিদের তারাবির নামাজের সময় সূচি দেয়া হলো-

মদীনা মসজিদ : প্রতিবারের মত এবারো মদীনা

মসজিদে খতমে তারাবি আয়োজন করা হয়েছে। তারাবিহ ও এশার নামাজ শুরু হবে রাত ১০ টা ১৫ মিনিটে।

জ্যামাইকা মুসলিম সেন্টার: এ মসজিদে রমজানের প্রথম ১০ দিন খতমে তারাবিহ অনুষ্ঠিত হবে ১০টা ১৫ মিনিটে। মাঝের ১০ দিন ১০ টায় এবং শেষের ১০ দিন ৯টা ৪৫ মিনিটে এশা ও তারাবিহ অনুষ্ঠিত হবে।

পার্ক চেষ্টার জামে মসজিদ: রমজানের প্রথম ১৫ দিন তারাবিহ শুরু হবে ১০ টা ১৫ মিনিটে এবং পরের ১৫ দিন ১০ টায় তারাবিহ অনুষ্ঠিত হবে। একইভাবে খতমে তারাবিহ অনুষ্ঠিত হবে নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার মসজিদেও।

এছাড়াও খতমে তারাবিহ নামাজের ব্যবস্থা করা হয়েছে জ্যামাইকার দারুস সালাম মসজিদ, ওজন পার্কের বায়তুল মামুর মসজিদ, ব্রুকলীনের বাংলাদেশ মুসলিম সেন্টার, জ্যাকসন হাইটসের ইসলামিক সেন্টার ও মসজিদ, আসসাফা ইসলামিক সেন্টার মসজিদ, এস্টোরিয়ার শাহজালাল মসজিদ, গাওছিয়া জামে মসজিদ, উড সাইড আহলে বায়াত কেন্দ্রীয় জামে মসজিদ ও পার্ক চেষ্টার জামে মসজিদ। অধিকাংশ মসজিদে রমজানের প্রথম দিকে সোয়া ১০ টা থেকে তারাবিহ শুরু করবে। রমজানের মাঝামাঝি সময় থেকে সাড়ে ৯ টা থেকে ১০টার ভিতর তারাবিহ শুরু করবে।

Share this post

Add comment




Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com
  • পপাত ধরণীতল!!

    পপাত ধরণীতল!!

    সাঈদ তারেকএই ভাটি বেলায় এসে সিটি ইলেকশনের বুদ্ধিটা কে যে দিয়েছিল! কি হতো চার সিটিতে নির্বাচনটা না করালে! মেয়াদ শেষ হয়ে গেছিলো? তো মেয়াদ তো ঢাকারও শেষ হয়ে গেছে পাঁচ…

  • চার সিটি নির্বাচনের ফলাফল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    চার সিটি নির্বাচনের ফলাফল  তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    জাহিদ হাসান বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলে এবং নির্বাচন কমিশনের অধীনে ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন হয়ে গেল, এতে সব কয়টা মেয়র ও অধিকাংশ কাউন্সেলর পদে…

  • তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    সাঈদ তারেক ............ কয়েক দিন আগে দেখা গেল তারেক জিয়া দেশে ফিরে আসছেন- এই এক খবরে সরকারি দলের লোকজনের কাপড়-চোপড় নষ্ট হবার দশা! শুরু হলো স্বভাবসূলভ প্রলাপ বকা। এক মন্ত্রী…

  • বাংলাদেশে শত্রুশক্তির যুদ্ধ

    ফিরোজ মাহবুব কামাল ......... শত্রুপক্ষের রণকৌশল : মুসলমানগণ কোন কালেই শত্রুমুক্ত ছিল না। আজও নয়। যেখানেই মুসলমান আছে সেখানে শয়তান এবং তার দলবল ও রণকৌশলও আছে। কোন বিজন দ্বীপে ঈমানদার…

  • বিরোধী দলকে জুজুর ভয় দেখানো হচ্ছে ১/১১ এর সরকার কি তত্ত্বাবধায়ক ?

    জাহিদ হাসান .......... দেশে আর কয়েক মাস পরেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের ৫ বছরের মেয়াদ শেষ হবে, নিয়ম অনুযায়ী বা সংবিধান মেতাবেক ২০১৪ সালের জানুয়ারী মাসের মধ্যে পরবর্তি সংসদ…

You are here: শেষ পৃষ্ঠা চাঁদ দেখা গেলে শুক্রবার থেকে রমজান মসজিদে মসজিদে খতমে তরাবিহ