এখন সময় রিপোর্ট : ব্ল্যাক ক্যাব চালিয়ে পরিবার নিয়ে ভালোই দিন কাটছে ৪০ বছর বয়স্ক এক বাঙালী যুবকের। হঠাৎ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হন। হৃদ রোগে আক্্রান্ত হয়ে পরের দিন মৃত্যবরণ করেন। হঠাৎ স্বামীর মৃত্যতে স্ত্রী ছোট দুই ছেলে-মেয়েকে নিয়ে মহা বিপদে পড়ে যান। কারণ স্ত্রী তার স্বামীর এ্যাকাউন্টে মাত্র ৫৬ ডলার পেয়েছিলেন। স্ত্রীর কাছেও তেমন কোন জমানো অর্থ ছিলোনা। এ অবস্থায় নিউইয়র্ক ইন্সুরেন্সের ব্রোকার শাহ নেওয়াজসহ কয়েকজন নিহত যুবকের পরিবারকে সহযোগিতা করেন। এখন তার স্ত্রী একটি চাকরি করে দু’সন্তান নিয়ে কোন রকম দিনাতিপাত করছেন। এধরনের পরিবারগুলোর জন্য সঠিক একটি ইন্স্যুরেন্সর বিপদের সময়ে বট বৃক্ষের ভূমিকা পালন করে বলে জানান অভিজ্ঞ ইন্স্যুরেন্সর ব্রোকার শাহ নেওয়াজ। এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা প্রবাসে জীবিকার জন্য নানান ধরনের কাজ করি। একটু স্বাধীন ও সহজ উপায়ে অধিক আয়ের জন্য অনেকেই ইয়েলো, কার সার্ভিস বা লেমোজিন সার্ভিসকে পেশা হিসেবে নিয়ে থাকি। এ কাজটি সহজেই অধিক আয় হলেও অনেক ঝুকি। এজন্য প্রয়োজন সঠিক ইন্সুরেন্স। একইভাবে গাড়ী-বাড়ী বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ইন্স্যুরেন্সর এক সচেতন নাগরিকের খুবই গুরুত্বপূর্ণ। কারণ দুঃসময়ে এ ইন্স্যুরেন্সর আপনার অভিভাবকের ভূমিকা পালন করবে। এজন্য এক দক্ষ ব্রোকারের মাধ্যমে ক্ষতিপূরনে সঠিক ইন্স্যুরেন্সর করে ভবিষৎ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, কিছু ব্রোকারেজ ইন্স্যুরেন্সর রেট কমিয়ে গ্রাহকদের প্রলুব্দ করে সঠিক কভারেজ না দিয়ে প্রতারণা করে থাকে। যে কোন গ্রাহক ইন্সুরেন্সে করার আগে অভিজ্ঞ ব্রোকারের কাছে গিয়ে আপনার প্রতিষ্ঠানের সকল সুযোগ সুবিধা জেনে নেয়া প্রয়োজন। যাতে বিপদের সময়ে ইন্স্যুরেন্সর অভিভাবক হয়ে কাজ করতে পারে। অন্যথায় প্রতি মাসে দেয়া ইন্স্যুরেন্সের ডলার গুলো বৃথা যাবে।
শাহ নেওয়াজ বলেন, আমেরিকান লাইফ স্টাইলে ব্যাংক জমানো টাকা রাখা অনেক কঠিন। আয় করার সঙ্গে সঙ্গে খরচের খাতও বেড়ে যায়। তাই ভবিষতের চিন্তাও করা প্রয়োজন। তা নাহলে আপনার অবর্তমানে আপনার পরিবার মহা বিপদে পড়তে পারে।
ব্ল্যাক কার, কার সার্ভিস ও যে কোন ব্যবসা প্রতিষ্ঠানের ইন্স্যুরেন্সর জন্য ৬৪৬-৫৯১-৮৩৯৬ ফোন করতে অনুরোধ করা হয়েছে।











