পদ্মা সেতু ঋণচুক্তি পুর্ণবহালের দাবীতে ওয়াশিংটনে বিক্ষোভ

  • PDF


এখন সময় রিপোর্ট : দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে পদ্মা সেতু ঋণচুক্তি বাতিল করায় ওয়াশিংটনস্থ বিশ্বব্যাংকের সদর দপ্তরের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এক বিক্ষোভ সমাবেশ করেছে। গত ১১ জুন বুখবার ঋণচুক্তি পূর্ণবিবেচনার দাবীতে
বিশ্বব্যাংকের সদর দপ্তরের সামনে যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীরা এই সমাবেশ করে।
বিক্ষোভকারীরা ওয়ার্ল্ড ব্যাংক কর্তৃপক্ষকে পদ্মা বহুমুখী সেতুর ঋণচুক্তি পূর্নবিবেচনার জন্য স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি প্রদান করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান। এই সময় আরো ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক খালিদ হাসান, ড. আবুল হাসন, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, উপদেষ্টা ড. শাহজাহান মাহমুদ, ড. মহসীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে নিউ ইয়র্ক, নিউজার্সি, পেনসেলভেনিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মেরিল্যান্ডসহ বহু ষ্টেট থেকে আওয়ামী লীগের কয়েক শ’ নেতাকর্মী অংশগ্রহণ করে। বিক্ষোভকারীরা  বিশ্বব্যাংক ভবনের সামনে বিভিন্ন প্লেকার্ড হাতে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
সমাবেশে ড. সিদ্দিকুর রহমান বলেন ও সাজ্জাদুর রহমান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

Share this post

Add comment


You are here: কমিউনিটি বিশ্ববাংলা পদ্মা সেতু ঋণচুক্তি পুর্ণবহালের দাবীতে ওয়াশিংটনে বিক্ষোভ