হুমায়ূন আহমেদের তৃতীয় অস্ত্রোপচারের প্রস্তুতি

  • PDF

এখন সময় ডেস্ক : তৃতীয়বারের মতো অস্ত্রোপচার করতে হচ্ছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, কিছুটা জটিলতা সৃষ্টি হওয়ায় তৃতীয়বারের মতো কোলন ক্যান্সারের অপারেশন করতে হবে তার। কোলন ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন আহমেদ প্রায় ১১ মাস ধরে নিউইয়র্কে চিকিৎসাধীন রয়েছেন। কেমোথেরাপির পর তার শারীরিক অবস্থার উন্নতি ঘটলে চিকিৎসকরা অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। ১২ জুন নিউইয়র্কের বেলভ্যু হাসপাতালে হুমায়ূন আহমেদের প্রথম অস্ত্রোপচার হয়।

অস্ত্রোপচারের মাধ্যমে তার লিভারে ছড়ানো ক্যান্সারকে ধ্বংস করা হয়। একই সঙ্গে তার কোলনে (বৃহদান্ত্র) ক্যান্সার আক্রান্ত অংশ অপসারণ করা হয়। এর আগে সংক্ষিপ্ত সময়ের জন্য বাংলাদেশও ঘুরে যান তিনি। অস্ত্রোপচার এবং পরবর্তী চিকিৎসা শেষে ১৯ জুন বাসায় যান হুমায়ূন আহমেদ। কিন্তু ২১ জুন হঠাৎ পেটে তীব্র ব্যথা অনুভূত হলে তাকে দ্রুত স্থানীয় জ্যামাইকা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আবারো বেলেভ্যু হাসপাতালে নেয়া হলে জরুরিভিত্তিতে তার শরীরে দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার করা হয়। এরপর হুমায়ূন আহমেদের শারীরিক অবস্থার আবারো অবনতি হলে তৃতীয়বারের মতো অস্ত্রোপচার করা হচ্ছে এমনটিই জানিয়েছে সূত্রগুলো।

 

Share this post

Add comment




Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com
  • পপাত ধরণীতল!!

    পপাত ধরণীতল!!

    সাঈদ তারেকএই ভাটি বেলায় এসে সিটি ইলেকশনের বুদ্ধিটা কে যে দিয়েছিল! কি হতো চার সিটিতে নির্বাচনটা না করালে! মেয়াদ শেষ হয়ে গেছিলো? তো মেয়াদ তো ঢাকারও শেষ হয়ে গেছে পাঁচ…

  • চার সিটি নির্বাচনের ফলাফল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    চার সিটি নির্বাচনের ফলাফল  তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    জাহিদ হাসান বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলে এবং নির্বাচন কমিশনের অধীনে ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন হয়ে গেল, এতে সব কয়টা মেয়র ও অধিকাংশ কাউন্সেলর পদে…

  • তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    সাঈদ তারেক ............ কয়েক দিন আগে দেখা গেল তারেক জিয়া দেশে ফিরে আসছেন- এই এক খবরে সরকারি দলের লোকজনের কাপড়-চোপড় নষ্ট হবার দশা! শুরু হলো স্বভাবসূলভ প্রলাপ বকা। এক মন্ত্রী…

  • বাংলাদেশে শত্রুশক্তির যুদ্ধ

    ফিরোজ মাহবুব কামাল ......... শত্রুপক্ষের রণকৌশল : মুসলমানগণ কোন কালেই শত্রুমুক্ত ছিল না। আজও নয়। যেখানেই মুসলমান আছে সেখানে শয়তান এবং তার দলবল ও রণকৌশলও আছে। কোন বিজন দ্বীপে ঈমানদার…

  • বিরোধী দলকে জুজুর ভয় দেখানো হচ্ছে ১/১১ এর সরকার কি তত্ত্বাবধায়ক ?

    জাহিদ হাসান .......... দেশে আর কয়েক মাস পরেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের ৫ বছরের মেয়াদ শেষ হবে, নিয়ম অনুযায়ী বা সংবিধান মেতাবেক ২০১৪ সালের জানুয়ারী মাসের মধ্যে পরবর্তি সংসদ…

You are here: প্রথম পৃষ্ঠা হুমায়ূন আহমেদের তৃতীয় অস্ত্রোপচারের প্রস্তুতি