Tuesday,
December 18 - December 24 , 2012 > Volume 13 > Issue 04



রমনি ‘দোয়া’ চাইতে ইসরাইল যাচ্ছেন

  • PDF

মোহাম্মদ আজাদ : নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিদেশনীতির প্রশ্নে বিশ্বাসযোগ্যতা বাড়ানোর লক্ষ্যে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি ইসরাইলসহ পাঁচটি দেশ সফরে যাচ্ছেন। বিশেষ করে ইসরাইল সফর হচ্ছে ‘দোয়া’ চাইতে। কারণ আমেরিকার রাজনীতিবিদদের জন্য নির্বাচনের আগে ইসরাইল গিয়ে দোয়া চাওয়ার একটা ট্রেডিশন। সিটি মেয়র, গভর্নর কংগ্রেসম্যান, সিনেটর, প্রেসিডেন্ট প্রার্থী বা প্রেসিডেন্টকেও ইসরাইল গিয়ে দোয়া চাইতে হবে। এর আগে অন্যান্য রাজনীতিবিদদের মত প্রেসিডেন্ট ওবামাও ২০০৮ সালে নির্বাচনের আগে ইসরাইল সফর করেছিলেন একই উদ্দেশ্যে।

গত সপ্তাহে মিট রমনির ক্যাম্পেইন অফিস থেকে মিট রমনির ইসরাইল সফর সম্পর্ক থেকে মিট রমনির ইসরাইল সফর সম্পর্কে নিশ্চিত করা হলেও সঠিক দিনক্ষণের কথা এখনও বলা হয়নি। তবে ২৭ জুলাই আসন্ন অলিম্পিক গেইমসের উদ্বোধনী ম্যাচ দেখার জন্য মিট রমনি প্রথমে লন্ডনে যাবেন। তারপর ইসরাইলসহ ইউরোপীয় অন্যান্য দেশগুলো সফর করবেন।

মিট রমনি ইতিপূর্বে একাধিকবার ইসরাইল সফর করেছিলেন। সর্বশেষ সফর করেছিলেন ২০১১ সালের জানুয়ারিতে। মিট রমনি ইসরাইলের একজন গোড়া সমর্থন এবং ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিল নোতাইয়াহুর একজন ব্যক্তিগত বন্ধুও। সত্তর দশকে মিট রমনি এবং বেঞ্জামিন নেতাইয়াহু একটি কনসালটেন্ট ফার্মে একসাথে কিছুদিন কাজও করেছিলেন। রমনি ইসরাইলী প্রধানমন্ত্রী নেতাইয়াহুসহ প্রেসিডেন্ট শিমন প্যারিস ইসরাইলে আমেরিকান রাষ্ট্রদূত ড্যানিয়েল শ্যাপরিনো, জেরুজালেমে লেবার পার্টির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া সেখানে ফিলিস্তিনী অর্থরিটির প্রধানমন্ত্রী সালমান ফয়াদের সাথেও সাক্ষাৎ করার কথা রয়েছে।

মিট রমনির ইসরাইল সফরের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এখানকার শক্তিশালী ইহুদী নিয়ন্ত্রিত প্রচার যন্ত্রগুলোর নেক নজরে পড়া, ইহুদী লবিগুলো থেকে ফান্ড সংগ্রহ এবং ইহুদী ভোটগুলো আদায় করা।

এদিকে গত সপ্তাহে মিট রমনি ইসরাইলে প্রেসিডেন্ট ওবামার বিদেশনীতির সমালোচনা করে বলেন, মধ্যপ্রাচ্য বা ইসরাইলে প্রেসিডেন্ট ওবামার বিদেশনীতি, অতিমাত্রায় দুর্বল। আমি প্রেসেিডন্ট নির্বাচিত হলে ওবামা প্রশাসন এখন ইসরাইলের ব্যাপারে যে নীতি অবলম্বন করেছে আমি তার বিপরিতটা করব। তবে মিট রমনি বিস্তারিত কিছুই বলেননি বিপরিত বলতে তিনি কি বুঝাতে চেয়েছেন।

মিট রমনির সমালোচনার উত্তর দিয়েছেন অত্যন্ত কড়াভাবে ওবামা ক্যাম্পেইনের একজন মুখপাত্র বেন লাবোল্ট। বেনলাবোন্ট বলেন, মিট রমনি ওবামা প্রশাসনের বিপরিত কিছু করবেন বলতে তিনি কি বুঝাতে চেয়েছেন? মিট রমনিকে এটা স্পষ্ট করে বলতে হবে। বেন লাবোল্ট বলেন, প্রেসিডেন্ট ওবামা ইসরাইলের নিরাপত্তার জন্য ইতিহাস সৃষ্টিকারী সহায়তার ব্যবস্থা করেছেন। বেন লাবোল্ট বলেন, মিট রমনি কি জাতিসংঘে ইসরাইলের পাশে না দাঁড়িয়ে ইসরাইলকে একঘরে করে রাখবেন? ইরানের নিউকিøয়ার ধ্বংসের জন্য আমেরিকা এবং ইসরাইল একত্রে কাজ করছে। এ ক্ষেত্রে মিট রমনি কি ছাড় দিবেন? ইসরাইলে মিট রমনির বিপরীত কিছু করবেন সেটা কি? আমেরিকার জনগণকে তা জানাতে হবে।

Share this post

Add comment


You are here: শেষ পৃষ্ঠা রমনি ‘দোয়া’ চাইতে ইসরাইল যাচ্ছেন