এখন সময় রিপোর্ট : বিশিষ্ট কমিউনিটি লিডার ও ডেমোক্র্যাট রাজনীতিবিদ মাফ মেজবাহ উদ্দিন পঞ্চমবারের মতো নিউইয়র্ক সিটি অ্যাকাউন্ট্যান্ট ও অ্যাকচ্যুয়্যারীজ- লোকাল ১৪০৭-এর প্রেসিডেন্ট পদে পুন:নির্বাচিত হয়েছেন। গত ২৯ জুন অনুষ্ঠিত এই নির্বাচনে মাফ মেজবাহউদ্দিন তার প্রতিদ্বন্দ্বি উসরি এলাইকে ৬৫১-১৫০ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন। আমেরিকান আরবিটেশন এ্যাসোসিয়েশন এই নির্বাচন পরিচালনা করে। নির্বাচনে মাফ মেজবাহ উদ্দিনের নেতৃত্বে ১৬ সদস্যের প্যানেলের সবাই জয়লাভ করেন। লোকাল-১৪০৭ এর নিউইয়র্ক সিটির অ্যাকউন্ট্যান্ট ও অ্যাকচ্যুয়্যারীজ সংশ্লিষ্ট পদে কর্মরত সিটির ২ হাজার ৩শ জন কর্মকর্তা এই সংগঠনের সদস্য। নির্বাচনে মাফ মেজবাহউদ্দিনের নেতৃত্বে মিলেনিয়াম সেøট পরিষদের থেকে সেক্রেটারী পদে বিজয়ী হয়েছেন ইভেন্টি বার্ককে ফোরহ্যান্ড। তিনি তার প্রতিদ্বন্দ্বি ওরলানা ম্যাকেঞ্জিকে ৫৫৩-২৩২ ভোটের ব্যবধানে পরাজিত করেন।









