ফি ছাড়াই বাংলাদেশে ঢুকবে ভারতের জাহাজ

  • PDF

ঢাকা অফিস : বাংলাদেশের উপকূলে নৌ চলাচলের সুযোগ পাচ্ছে ভারত। এ জন্য ভারতকে কোনোরকম বাড়তি ফি দিতে হবে না। বাংলাদেশ ও ভারতের পানিসচিব পর্যায়ে এ বিষয়ে একটি সম্মতিপত্র সই হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়। সম্মতিপত্রে বাংলাদেশের পক্ষে পানিসচিব আব্দুল মান্নান হাওলাদার ও ভারতের পক্ষে সে দেশের পানিসচিব প্রদীপ কুমার সিনহা সই করেন। এ সম্মতিপত্রের ওপর ভিত্তি করে আগামী এক সপ্তাহের মধ্যে একটি চুক্তি সই হবে।

 

পানিসম্পদ সচিব আব্দুল মান্নান হাওলাদার জানান, যে কোনো সমুদ্রগামী আন্তর্জাতিক জাহাজ বাংলাদেশের উপকূলে প্রবেশ করলে বাড়তি ফি দিতে হয়। কিন্তু ভারতের যেসব জাহাজ বাংলাদেশে আসবে, সেগুলো সমুদ্রগামী নয় এবং সেগুলো শুধু বাংলাদেশের উপকূল ব্যবহার করে বাংলাদেশেই আসবে। এ জন্য তাদের বাড়তি কোনো ফি দিতে হবে না।

আশুগঞ্জ নৌববন্দরের অবকাঠামো উন্নয়নে ভারত অনুদানের প্রস্তাব দিয়েছে বলেও জানান তিনি।

Share this post

Add comment




Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com
  • তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    সাঈদ তারেক ............ কয়েক দিন আগে দেখা গেল তারেক জিয়া দেশে ফিরে আসছেন- এই এক খবরে সরকারি দলের লোকজনের কাপড়-চোপড় নষ্ট হবার দশা! শুরু হলো স্বভাবসূলভ প্রলাপ বকা। এক মন্ত্রী…

  • বাংলাদেশে শত্রুশক্তির যুদ্ধ

    ফিরোজ মাহবুব কামাল ......... শত্রুপক্ষের রণকৌশল : মুসলমানগণ কোন কালেই শত্রুমুক্ত ছিল না। আজও নয়। যেখানেই মুসলমান আছে সেখানে শয়তান এবং তার দলবল ও রণকৌশলও আছে। কোন বিজন দ্বীপে ঈমানদার…

  • বিরোধী দলকে জুজুর ভয় দেখানো হচ্ছে ১/১১ এর সরকার কি তত্ত্বাবধায়ক ?

    জাহিদ হাসান .......... দেশে আর কয়েক মাস পরেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের ৫ বছরের মেয়াদ শেষ হবে, নিয়ম অনুযায়ী বা সংবিধান মেতাবেক ২০১৪ সালের জানুয়ারী মাসের মধ্যে পরবর্তি সংসদ…

  • ইট আর কাঠে বিস্ফোরণ হয় না: কাদের সিদ্দিকী

    ইট আর কাঠে বিস্ফোরণ হয় না: কাদের সিদ্দিকী

    বাংলাদেশের জন্মের পর তোমার সরকারের প্রথম বাজেট ছিল ৫০০ কোটি। আর গত ৬ জুন মহাজোট সরকার দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার সর্বশেষ বাজেট পেশ করেছে। এ এক বিপুল…

  • বিপ্রতীপ

    আদাব আরজ আবু শাবাব ইতিহাস একটি বায়বীয় ধারণা। ইতিহাসের মূলে থাকে এক বা একাধিক ঘটনা। যা ঘটে থাকে পরিস্থিতিভেদে নিকট বা সুদূর অতীতে। এই ঘটনাকে যখন একটি প্যাকেজে পরিবেশন করা…

You are here: প্রথম পৃষ্ঠা ফি ছাড়াই বাংলাদেশে ঢুকবে ভারতের জাহাজ