Tuesday,
December 18 - December 24 , 2012 > Volume 13 > Issue 04



সিরিয়ায় সহিংসতা অবসানে ওবামা ও পুতিনের আহ্বান

  • PDF

এখন সময় ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এখনই সিরিয়ার সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। সোমবার জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে নিজেদের মধ্যে বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে তারা এ আহ্বান জানান। মেক্সিকোর পর্যটন শহর লস ক্যাবোসে রোববার ও সোমবার দুইদিনব্যাপী ‘জি- ২০’ শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। বিশ্বের শীর্ষ অর্থনীতির ২০টি দেশ এ সম্মেলনের সদস্য। পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট পুনর্র্নিবাচিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ওবামার সঙ্গে তার এটি প্রথম বৈঠক বলে বিবিসি জানায়। যৌথ বিবৃতিতে এ দুই বিশ্ব নেতা জানান, তারা উভয়েই বিশ্বাস করেন সিরীয়দের ভবিষ্যৎ তাদের নিজেদেরই নির্ধারণ করতে হবে।

দুই ঘন্টার বৈঠক শেষে প্রেসিডেন্ট ওবামা জানান, তিনি এবং রাশিয়ার প্রেসিডেন্ট সিরিয়া বিষয়ে বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক পক্ষগুলোর সঙ্গে কাজ করতে একমত হয়েছেন।

অন্যান্য পক্ষগুলোর মধ্যে জাতিসংঘ, কফি আনান ছাড়াও সিরিয়ার সঙ্কট সমাধানে আগ্রহী যে কোনো পক্ষই অন্তর্ভুক্ত থাকবে বলে জানান ওবামা।

আর পুতিন বলেন , “আলোচনায় সিরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একই ধরনের মনোভাব পোষণ করে এরকম অনেকগুলো বিষয় খুঁজে পাওয়া গেছে।”

“সিরিয়ার রক্তপাত থামাতে আমরা এখনই সব ধরনের সহিংতা বন্ধ করার আহ্বান জানাচ্ছি,” প্রকাশিত যৌ বিবৃতিতে বলেন তারা।

সিরিয়ার সঙ্কট সামধানের পন্থা নিয়ে এত দিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া সম্পূর্ণ বিপরীত অবস্থানে ছিল। যুক্তরাষ্ট্রের অবস্থান সিরিয়ার বিদ্রোহীদের পক্ষে আর রাশিয়ার অবস্থান সিরিয়ার সরকারের পক্ষে।

বিশ্লেষকদের ধারণা এই দুইপক্ষের মধ্যে ঐক্যমত্য ছাড়া সিরিয়া সঙ্কটের কোনো সঠিক সমাধান বের করা সম্ভব না।

সিরিয়ার নিন্দা জানানোর জন্য জাতিসংঘে পেশ করা যুক্তরাষ্ট্রের দুইটি প্রস্তাব দুইবার আটকে দিয়েছে রাশিয়া ও চীন। রাশিয়া ও চীনের বক্তব্য, বাইরে থেকে শক্তি প্রয়োগ করে সিরিয়ার সরকার পরিবর্তনের প্রচেষ্ট অগ্রহণযোগ্য।

এদিকে, মেক্সিকোতে দুই বিশ্ব নেতার বৈঠক চলাকালেই এক অসমর্থিত সূত্রে জানা গেছে, সিরিয়ার উদ্দেশ্যে রাশিয়ার দুইটি জাহাজ রওয়ানা হয়েছে। সিরিয়ায় অবস্থানরত রুশ নাগরিকদের ফিরিয়ে নিতেই উভচর এ জাহাজগুলো রাশিয়া পাঠিয়েছে বলে জানা গেছে।

সোমবার সিরিয়া জুড়ে সহিংসতায় আরো ৫২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার বিরোধী আন্দোলনকারীরা।

হমস, দিয়ার আল জর ও দামেস্ক উপকণ্ঠের দৌমায় তীব্র গোলাবর্ষণ করা হয়েছে বলেও দাবি করে তারা।

Share this post

Add comment




You are here: প্রথম পৃষ্ঠা সিরিয়ায় সহিংসতা অবসানে ওবামা ও পুতিনের আহ্বান