Tuesday,
December 18 - December 24 , 2012 > Volume 13 > Issue 04



সংসদের হুইপ নূর আলম চৌধুরীর ভাই নিক্সন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ

  • PDF

ঢাকা অফিস : পদ্মা সেতু নির্মাণে পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্তের অংশ হিসেবে জাতীয় সংসদের হুইপ নূর আলম চৌধুরীর ভাই নিক্সন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকাল সোয়া ১০টায় (বাংলাদেশ সময়) তিনি রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন। কিছুক্ষণ পর জিজ্ঞাসাবাদ শুরু হয়। বেলা সোয়া ১২টার দিকে জিজ্ঞাসাবাদ শেষ হয়। দুদক থেকে বের হয়ে সাংবাদিকদের এড়িয়ে চলে যান নিক্সন চৌধুরী। সংবাদ মাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।

সূত্র জানায়, পদ্মা সেতু নির্মাণে পরামর্শক নিয়োগের ক্ষেত্রে হওয়া দুর্নীতির ঘটনা তদন্তের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর জয়নূল আবেদিন শিবলি ও উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম তাকে জিজ্ঞাসাবাদ করেন।

পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে সাবেক যোগাযোগমন্ত্রী এবং বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ছাড়াও উচ্চ পর্যায়ের আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করবে দুদক।

বৃহস্পতিবার সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে দুদক বেশ কিছু তথ্য পেয়েছে বলে জানা গেছে।

Share this post

Add comment




You are here: প্রথম পৃষ্ঠা সংসদের হুইপ নূর আলম চৌধুরীর ভাই নিক্সন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ