Tuesday,
December 18 - December 24 , 2012 > Volume 13 > Issue 04



মাওলানা সাঈদীর অবস্থার অবনতি

  • PDF

ঢাকা অফিস : মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। তার হিপ-ে নতুন করে আরও চারটি ব্লক ধরা পড়েছে। বারডেমের ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে গতকাল বিকালে তার এনজিওগ্রাম করেন চিকিৎসকরা। অবস্থা এতোই নাজুক যে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। তার সঙ্গে কাউকে দেখা সাক্ষাত্ করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। মাওলানা সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম রাতে জানান, নতুন যে চারটি ব্লক ধরা পড়েছে তার মধ্যে দুটি রক্তনালীর শতকরা ৯৫ ভাগ বন্ধ হয়ে গেছে। দ্রুত তাতে রিং না পরালে বা অপারেশন না হলে রোগীর অবস্থা সঙ্কটাপন্ন হতে পারে।

মাওলানা সাঈদীর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার আবেদন করা হয়েছে।

সরকারের কাছে উন্নত চিকিৎসার জন্য আবেদন জানিয়ে বলা হয়েছে-যাবতীয় খরচ তার পরিবার বহন করতে রাজি আছে।

 

Share this post

Add comment




You are here: প্রথম পৃষ্ঠা মাওলানা সাঈদীর অবস্থার অবনতি