মাহমুদুর রহমান ও যুক্তরাজ্যে বসবাসকারী ১৮ আইনজীবীকে তলব

  • PDF

২৪ ঘণ্টায় আমার দেশ-এর বিরুদ্ধে দ্বিতীয় রুল

ঢাকা অফিস : দৈনিক আমার দেশ-এর বিরুদ্ধে ২৪ ঘণ্টার ব্যবধানে আরও একটি রুল জারি করেছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর বেঞ্চ। একই সঙ্গে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও যুক্তরাজ্যে

বসবাসরত ১৮ আইনজীবীকে আগামী ১৮ জুলাই তলব করা হয়েছে। সেদিন তাদের ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে জানাতে হবে আদালত অবমাননার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না। গত ১৭ জুন (রোববার) দৈনিক আমার দেশ পত্রিকায় প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘লন্ডনে বিচারপতি মানিকের একাধিক বাড়ি নিয়ে প্রশ্ন তুলেছে আইনজীবী ফোরাম’ শীর্ষক সংবাদের প্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি এবিএম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

তলবকৃতদের মধ্যে মাহমুদুর রহমান ছাড়া অন্যরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও লিগ্যাল এইড কমিটি যুক্তরাজ্য শাখার নেতা। যুক্তরাজ্যে বসবাসরত আইনজীবীরা হলেন জাতীয়তাবাদী লিগ্যাল এইড কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখার সভাপতি ব্যারিস্টার ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তমিজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ব্যারিস্টার তারিক বিন আজিজ, জাতীয়তাবাদী লিগ্যাল এইড কমিটি যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক সলিসিটার বিল্পব পোদ্দার, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার আলিমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, ব্যারিস্টার মহিউদ্দিন, ব্যারিস্টার আবু মোর্শেদ ইউসুফ, ব্যারিস্টার উসমান, অ্যাডভোকেট নাসরিন আক্তার, অ্যাডভোকেট নাসের খান অপু, অ্যাডভোকেট মঈন উদ্দিন, অ্যাডভোকেট মাহবুবুল হক, অ্যাডভোকেট আবুল বাশার, অ্যাডভোকেট হারুন, অ্যাডভোকেট ইফতেখার, সলিসিটার আবু তাহের, সলিসিটার রফিক আহমদ।

এ আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ল’ সোসাইটি, ইংলিশ বার ও বার কাউন্সিলে কেন পাঠানো হবে না তাও জানতে চাওয়া হয় জারি করা রুলে।

যুক্তরাজ্যে বসবাসরত আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনের বক্তব্য ছাপানো হয়েছিল প্রকাশিত প্রতিবেদনে।

রোববার প্রকাশিত সংবাদটিতে যা বলা হয়েছিল : বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের লন্ডনে চারটি বাড়ি রয়েছে। এর মধ্যে তিনটি কিনেছেন তিনি হাইকোর্টের বিচারপতি থাকা অবস্থায়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং লিগ্যাল এইড কমিটি যুক্তরাজ্য শাখা বৃহস্পতিবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

সংগঠনের পক্ষ থেকে ব্যারিস্টার তমিজ উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনের বক্তব্য তুলে ধরা হয় এবং সংশ্লিষ্ট কিছু ডকুমেন্টস পাঠানো হয়। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কর্তৃক বিচারকদের আচরণবিধি লঙ্ঘনের প্রতিবাদে পূর্ব লন্ডনের ১৩৫নং ক্যানন স্ট্রিটের ইয়াসিন গ্রিল রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশের আপামর জনগণের ন্যায়বিচার পাওয়ার শেষ ভরসাস্থল বিচার বিভাগ আজ ধ্বংসের পথে। বর্তমান আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে আইনের শাসন ও গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে বিচার বিভাগ তার সাংবিধানিক ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। বর্তমান সরকারের মদতপুষ্ট কিছু দলীয় লোকদের সুপ্রিমকোর্টের বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তাদের মধ্যে এমনও বিচারপতি রয়েছেন যারা অতীতে খুনের আসামি এবং প্রধান বিচারপতির এজলাস ভাংচুরের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার আগে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক যুক্তরাজ্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং যুক্তরাজ্যে ৪টি বাড়ি ক্রয় করেন। এর মধ্যে তিনটি বাড়ির হোল্ডিং নং হচ্ছে- ২৬ ঞযব ডধৎৎবহ, খড়হফড়হ, ঊ১২ ৫ঐণ; ১০৮ ঝযবঢ়ঢ়বু জড়ধফ, উধমবহযধস জগ৯ ৪খই; ৯৪ ঊধংঃ ঐরষষ, খড়হফড়হ ঝড ১৮ ২ঐঋ. এর মধ্যে ৩টি বাড়ির মালিক হন হাইকোর্টের বিচারক থাকাকালীন অবস্থায়।

এতে বলা হয়, ব্রিটেনে মর্টগেজে বাড়ি কিনতে হলে উচ্চতর বেতনের চাকরি বা প্রতিষ্ঠিত ব্যবসা থাকতে হয়। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক মিথ্যা তথ্যের ভিত্তিতে এবং জালিয়াতিমূলকভাবে উচ্চতর বেতন দেখিয়ে যুক্তরাজ্যে ১টি বাড়ি কিনেছেন, যার দালিলিক প্রমাণ যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের কাছে রয়েছে। ওই বাড়ি কেনার সময় তিনি বাংলাদেশের বিচারপতি ছিলেন। অথচ মর্টগেজের কাগজে তিনি নিজেকে যুক্তরাজ্যের একটি কোম্পানির কর্মচারী দেখিয়েছেন।

বাড়ি কেনার সময় মর্টগেজের ডিপোজিট হিসেবে বাড়ির মূল্যের শতকরা ৫ থেকে ৩৫ ভাগ টাকা দিতে হয়। অথবা তিনি যদি এককালীন মূল্য পরিশোধ করে ৩টি বাড়ি কিনে থাকেন, যার প্রতিটির গড় মূল্য বাংলাদেশী টাকায় প্রায় ২ কোটি টাকা করে ৩টির আনুমানিক মূল্য ৬ কোটি টাকা। সংবাদ সম্মেলনে আইনজীবী নেতারা বলেন, একজন বিচারপতি কোনো অবস্থাতে জাতীয় রাজনীতি বা কোনো বিতর্কিত বিষয়ে জনসমক্ষে বিতর্কে অংশগ্রহণ করতে পারেন না।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং লিগ্যাল এইড কমিটি যুক্তরাজ্য শাখা অনতিবিলম্বে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের অপসারণ দাবি করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়তাবাদী লিগ্যাল এইড কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন ।

উল্লেখ্য, আগের দিন রোববার ‘বিচারপতি শামসুদ্দিন মানিককে নিয়ে স্পিকারের রুলিংয়ের ভাগ্য অনিশ্চিত’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একটি প্যারায় ওয়েস্টিন হোটেলে একটি দাওয়াতে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীসহ জাতীয় সংসদে সংক্ষুব্ধ সংসদ সদস্যের একসঙ্গে উপস্থিতির বিষয়টি উল্লেখ করায় আরও একটি রুল জারি করা হয়। এই রুলের জবাব দিতে ১২ জুলাই সম্পাদক মাহমুদুর রহমান ও সংসদ রিপোর্টারকে তলব করা হয়।

Share this post

Add comment




Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com
  • পপাত ধরণীতল!!

    পপাত ধরণীতল!!

    সাঈদ তারেকএই ভাটি বেলায় এসে সিটি ইলেকশনের বুদ্ধিটা কে যে দিয়েছিল! কি হতো চার সিটিতে নির্বাচনটা না করালে! মেয়াদ শেষ হয়ে গেছিলো? তো মেয়াদ তো ঢাকারও শেষ হয়ে গেছে পাঁচ…

  • চার সিটি নির্বাচনের ফলাফল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    চার সিটি নির্বাচনের ফলাফল  তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    জাহিদ হাসান বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলে এবং নির্বাচন কমিশনের অধীনে ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন হয়ে গেল, এতে সব কয়টা মেয়র ও অধিকাংশ কাউন্সেলর পদে…

  • তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    সাঈদ তারেক ............ কয়েক দিন আগে দেখা গেল তারেক জিয়া দেশে ফিরে আসছেন- এই এক খবরে সরকারি দলের লোকজনের কাপড়-চোপড় নষ্ট হবার দশা! শুরু হলো স্বভাবসূলভ প্রলাপ বকা। এক মন্ত্রী…

  • বাংলাদেশে শত্রুশক্তির যুদ্ধ

    ফিরোজ মাহবুব কামাল ......... শত্রুপক্ষের রণকৌশল : মুসলমানগণ কোন কালেই শত্রুমুক্ত ছিল না। আজও নয়। যেখানেই মুসলমান আছে সেখানে শয়তান এবং তার দলবল ও রণকৌশলও আছে। কোন বিজন দ্বীপে ঈমানদার…

  • বিরোধী দলকে জুজুর ভয় দেখানো হচ্ছে ১/১১ এর সরকার কি তত্ত্বাবধায়ক ?

    জাহিদ হাসান .......... দেশে আর কয়েক মাস পরেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের ৫ বছরের মেয়াদ শেষ হবে, নিয়ম অনুযায়ী বা সংবিধান মেতাবেক ২০১৪ সালের জানুয়ারী মাসের মধ্যে পরবর্তি সংসদ…

You are here: প্রথম পৃষ্ঠা মাহমুদুর রহমান ও যুক্তরাজ্যে বসবাসকারী ১৮ আইনজীবীকে তলব