আইন প্রতিমন্ত্রীর সঙ্গে নিউ ইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের মত বিনিময়

  • PDF

এখন সময় রিপোর্ট : আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের সঙ্গে নিউ ইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ জুন শুক্রবার নিউ ইয়র্কের জ্যাকসান হাইটসের পালকি পার্টি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মিসেস কামরুল ইসলাম ও জাতি সংঘে স্থায়ী প্রতিনিধি ডঃ একেএ মোমেন। সভায় বক্তব্য দেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাঃ মাসুদুল হাসান, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শিতাংশ গুহ, শেখ জামাল, হারুন ভূইয়া, কামাল আহমেদ, মহিউদ্দিন মহি, সৈয়দ আতিকুর রহমান, শফিকুল আলম, জহিরুল ইসলাম, জসিম উদ্দিন খান মিঠু। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহীন আজমল শাহীন।

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ডিজিটাল বাংলাদেশ, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দিন বদলের স্বপ্ন, যুদ্ধাপরাধীদের বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা সরকারের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে নেতৃত্ব দি”ছ নতুন প্রজন্ম। নতুন প্রজন্মের শতকরা ৮৮ ভাগ যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার পক্ষে রায় দিয়েছে গত জাতীয় সংসদ নির্বাচনে। তাই নতুন প্রজন্মকে নিয়ে আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

মন্ত্রী আরও বলেন, সংবিধান অনুসারে তত্বাবধায়ক সরকারের আর বিধান নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন অন্তবর্তীকালীন সরকারের অধিনে অনুষ্ঠিত হবে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন সাহেল রানা ও সামছুর রহমান। ষ্টেট আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ঝিলাম চৌধুরী, আহমদ মোস্তফা পারভেজ, বিপ্লব সাহা, সহ প্রচার সম্পাদক ফিরোজ আহমদ, নিউইয়র্ক সিটি যুবলীগের সভাপতি সাইফুল উল্লাহ ভূইয়া প্রমূখ।

 

Share this post

Add comment




Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com
  • পপাত ধরণীতল!!

    পপাত ধরণীতল!!

    সাঈদ তারেকএই ভাটি বেলায় এসে সিটি ইলেকশনের বুদ্ধিটা কে যে দিয়েছিল! কি হতো চার সিটিতে নির্বাচনটা না করালে! মেয়াদ শেষ হয়ে গেছিলো? তো মেয়াদ তো ঢাকারও শেষ হয়ে গেছে পাঁচ…

  • চার সিটি নির্বাচনের ফলাফল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    চার সিটি নির্বাচনের ফলাফল  তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    জাহিদ হাসান বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলে এবং নির্বাচন কমিশনের অধীনে ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন হয়ে গেল, এতে সব কয়টা মেয়র ও অধিকাংশ কাউন্সেলর পদে…

  • তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    সাঈদ তারেক ............ কয়েক দিন আগে দেখা গেল তারেক জিয়া দেশে ফিরে আসছেন- এই এক খবরে সরকারি দলের লোকজনের কাপড়-চোপড় নষ্ট হবার দশা! শুরু হলো স্বভাবসূলভ প্রলাপ বকা। এক মন্ত্রী…

  • বাংলাদেশে শত্রুশক্তির যুদ্ধ

    ফিরোজ মাহবুব কামাল ......... শত্রুপক্ষের রণকৌশল : মুসলমানগণ কোন কালেই শত্রুমুক্ত ছিল না। আজও নয়। যেখানেই মুসলমান আছে সেখানে শয়তান এবং তার দলবল ও রণকৌশলও আছে। কোন বিজন দ্বীপে ঈমানদার…

  • বিরোধী দলকে জুজুর ভয় দেখানো হচ্ছে ১/১১ এর সরকার কি তত্ত্বাবধায়ক ?

    জাহিদ হাসান .......... দেশে আর কয়েক মাস পরেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের ৫ বছরের মেয়াদ শেষ হবে, নিয়ম অনুযায়ী বা সংবিধান মেতাবেক ২০১৪ সালের জানুয়ারী মাসের মধ্যে পরবর্তি সংসদ…

You are here: শেষ পৃষ্ঠা আইন প্রতিমন্ত্রীর সঙ্গে নিউ ইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের মত বিনিময়