Tuesday,
December 18 - December 24 , 2012 > Volume 13 > Issue 04



মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট স্পোর্টস কাউন্সিলের সম্মেলন অনুষ্ঠিত

  • PDF

এখন সময় রিপোর্ট : নব প্রতিষ্ঠিত মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কের এস্টোরিয়ার একটি রেস্টুরেন্টে গত ১৭ জুন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আযম হোসেন সায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মজিবুর রহমান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাসিব মামুন, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি সৈয়দ জুবায়ের আলী ও সাধারণ সম্পাদক শাহান খান, কমিউনিটি এক্টিভিস্ট পংকি মিয়া, বড়লেখা সমিতির সভাপতি আজিজুর রহমান, নূরে আলম জিকু ও সিরাজুল ইসলাম বেগ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রজব আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্মেলন আয়োজন কমিটির সদস্য সচিব ফজল খান।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ সমিতির সভাপতি হাজী আব্দুর রহমান, সম্মেলন আয়োজন কমিটির আহ্বায়ক সোহান আহমেদ টুটুল, আব্দুল করিম, মিজান খান, কাওসার আহমদ (নানু মিয়া), গিয়াস উদ্দিন, মোহাম্মদ মইজ উদ্দিন, মোহাম্মদ আজিজুর রহমান, রোহেল খান, এমদাদ রহমান তরফদার, মোহাম্মদ ওমর ফারুক, শাহিন আহমদ, রজব আলী, জিয়াউর রহমান জিতু, আলহাজ তফাজ্জুল হক রাজা, কয়ছর রহমান বারুদ, এম এ হোসাইন জালাল, মজনুজ ইসলাম, সারোয়ার, মুসা খা, এ মতিন, মোহাম্মদ ফজল খান, আজমত চৌধুরী, আব্দুল মুজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা আঞ্চলিকতার উর্ধ্বে উঠে সকলের ঐক্যবদ্ধ প্রচষ্টায়, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থান দিয়ে সংগঠনকে শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করে বলেছেন, শুধু নতুন সংগঠন গড়লেই হবে না কর্মকান্ডের মাধ্যমে বিশেষ করে ইনডোর, আউটডোর খেলাধুলার আয়োজন সংগঠনকে চাঙ্গা রাখতে হবে।

Share this post

Add comment


You are here: শেষ পৃষ্ঠা মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট স্পোর্টস কাউন্সিলের সম্মেলন অনুষ্ঠিত