যুক্রাষ্ট্র বিএনপির সভায় শওকত মাহমুদ

  • PDF

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বাংলাদেশ  ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানই আধুনিক বাংলাদেশের রূপকার। বুধবার যুক্তরাষ্ট্র বিএনপি ও ৩৪ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩১তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি সেন্টার মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব সৈয়দ জাফর, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মন্জুর আহমদ, ড. শওকত আলী ও বিএনপি নেতা বেলাল মাহমুদ।
গ্রেটার ওয়াশিংটন বিএনপির সভাপতি শরাফত হোসেন বাবুর সভাপতিত্বে  নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান সাইদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শওকত মাহমুদ আরো বলেন, আন্তর্জাতিক বিশ্বের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের শক্তিশালী ভিত রচনা করেন জিয়াউর রহমান। তিনি বিদেশে কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধির দ্বার উন্মোচন করেন। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের কালজয়ী দর্শনের প্রবক্তা। তিনি আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিএনপির ধারাবাহিক আন্দোলন নস্যাৎ করার জন্য কয়েকশ’ বিএনপি নেতা-কর্মীকে হত্যা ও গুম করেছে। হত্যা এবং গুমের মাধ্যমে বর্তমান সরকার বিএনপিকে নেতৃত্ব শূন্য করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত।
বিশেষ অতিথি সৈয়দ জাফর বলেন, জিয়াউর রহমান ছিলেন সৎ ও দেশ প্রেমিক  রাষ্ট্রনায়ক। তার আদর্শ অনুস্মরণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
মন্জুর আহমদ বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিন তিনবার দেশকে পথ দেখিয়েছেন। স্বাধীনতার ঘোষনা, ৭নভেম্বর সিপাহী জনতার সংহতির মাধ্যমে জাতির নেতৃত্বদান এবং একদলীয় শাসনের বিরুদ্ধে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করেন।
বক্তারা বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী রাজনীতিতে ঈর্ষান্বিত হয়ে বর্তমান সরকার তারেক জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত মহাসিচব মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ ১৮দলীয় জোটের নেতা-কর্মিদের বিরুদ্ধে একের পর এক বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করছে। আটক নেতৃবৃন্দের নি:শর্ত মুক্তির দাবি জানিয়ে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে স্বোচ্চার থাকার জন্য আহবান জানানো হয়।
অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া
পরিচালনা করেন মাওলানা ওয়ালিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জসিমউদ্দীন ভূইয়া, বিএনপি নেতা নুর মোহাম্মদ, জহিরুল ইসলাম মোল্লা, রফিকুল মাওলা, মাওলানা ওয়ালিউল্লাহ মো. আতিকুর রহমান, এমএ খালেক আকন্দ,  গ্রেটার ওয়াশিংটন বিএনপির সিনিয়র আলহাজ্ব লিয়াকত আলী খান, নাসির উদ্দিন শরিফ ও আক্তার হোসেন মঞ্জু, বদরুল হক আজাদ, জীবন শফিক, রুহুল আমিন নাসির, ওয়াহেদ আলী মন্ডল ও মীর মশিউর রহমান, নাসিম আহমেদ, প্রফেসর আ. মতিন, ছাত্রদলের সভাপতি পরান চৌধুরী ও সাধারণ সম্পাদক অর্ণব ফারুক রুবেল, জাফর তালুকদার ও সাধারণ সম্পাদ সেলিম রেজা, রিয়াজ চৌধুরী, এসএম মাইনুল করিম টিপু, আবুল কাশেম, সাধন কর, সম্পাদক মাওলানা মো. মাসুম, সাইফুল ইসলাম লিটন, আবু সুফিয়ান, সৈয়দা মাহমুদা শিরীন, নিরা রব্বানী, শাহানারা কবির ও মোসাম্মাৎ ইয়াসমিন, রফিকুল আমিন ভূইয়া রুহেল, মো. আল হাসান, ফারুক মজুমদার, তৌফিক মিয়া, ইকবাল আনসারি, দেওয়ান মো. কাউছার, সৈয়দ বাহালুল উজ্জল, আবুল হোসেন মেম্বর, মোস্কাক আহমেদ, মহিউদ্দীন ওমর, ইঞ্জিনিয়ার জহির মাহমুদ, ফজলুল কাদের, রইসউদ্দীন, নুরুজ্জামান লাল্টু, ইঞ্জিনিয়ার শফিউল্লাহ বাদল, মেহেদি হাসান, প্রফেসর মিন্টু, মনির হোসেন, সিরাজুল ইসলাম, মাসুদুর রহমান, শাহাদাৎ হোসেন রাজু, হাজী নুরুল ইসলাম ও মো. সুরুজ্জামান, শামীম আহমেদ, আশিক মাহমুদ প্রমুখ।

-সংবাদ বিজ্ঞপ্তি

Share this post

Add comment


You are here: কমিউনিটি বিশ্ববাংলা যুক্রাষ্ট্র বিএনপির সভায় শওকত মাহমুদ