নিউ ইয়র্কে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী নাহিদ

  • PDF

গত ৪০ বছরে বাংলাদেশে কোন শিক্ষা নীতি ছিল না

এখন সময় রিপোর্ট : নিউ ইয়র্কে সফরত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘স্বাধীনতার ৪০ বছর পরও স্পষ্ট কোন শিক্ষানীতি ছিল না। ফলে আমরা এগুতে পারিনি। ২০১০ সালে সর্বপ্রথম তৈরী হয়েছে শিক্ষা নীতি। এখন বাংলাদেশ সুনির্দিষ্ট লক্ষ্যে এগুচ্ছে।’ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। ২৭ মে রোববার নিউ ইয়র্ক জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশকে এগিয়ে নিতে সকলের কাছে গ্রহণযোগ্য একটি শিক্ষানীতির বিকল্প ছিল না। আমরা সেটি করতে সক্ষম হয়েছি। এজন্যে আমরা দলমত নির্বিশেষে সকলের পরামর্শ নেই। ‘ঘোষিত শিক্ষানীতির বিরুদ্ধে’ এজন্যে কেউ টু শব্দটি পর্যন্ত করেননি বলে তিনি দাবী করেন।

মন্ত্রী বলেন, ‘চলতি শিক্ষা বর্ষের জন্যে আমরা ২৩ কোটি পাঠ্য পুস্তক ছাপিয়েছি। আগামী শিক্ষাবর্ষে ছাপতে হবে ২৭ কোটি বই। অর্থাৎ স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা বাড়ছে।’ ‘বাংলাদেশের এ অগ্রগতি বিশ্বের অনেক দেশেই এখন মডেল হিসেবে দেখা দিয়েছে’-যোগ করেন শিক্ষামন্ত্রী। আর এ কৃতিত্ব আমার একার নয়, তা সারাদেশের মানুষের-মন্তব্য নাহিদের।

শিক্ষামন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মাঝারী ধরনের উন্নত রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন বাস্তবায়িত করতে হলে সকলকে একযোগে কাজ করতে হবে। বিশ্বমানের তথ্য-প্রযুক্তির সাথে পরিচিত হতে হবে এবং নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধ এবং দেশাত্মবোধে উজ্জীবিত শিক্ষায় শিক্ষিত করতে হবে।’

মত বিনিময় সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আকতার হোসেন, মাহবুবুর রহমান, ড. মনসুর খান, ড. মহসিন আলী, আব্দুস সামাদ আজাদ, নূরনবী কমান্ডার, আশরাফুজ্জামান খান, মহিউদ্দিন দেওয়ান, আব্দুস হাসিব মামুন, হাজী এনাম, সোলায়মান আলী, শিরিন আকতার দিবা, যুবলীগ সভাপতি মিসবাহ আহমেদ, শ্রমিক লীগ সভাপতি শামসুল আলম, ছাত্রলীগ সভাপতি জেড এ জয় প্রমুখ।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ।

সমাবেশের শুরুতে শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুবলীগ সভাপতি মিসবাহ আহমেদ ও সাধারণ সম্পাদক ফরিদ আলম। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে মুজাহিদুল ইসলাম, শিরিন আকতার দিবা, এডভোকেট মুর্শেদা জামান, শ্রমিক লীগের সভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক কাজী আজিজুল ইসলাম খোকন।

 

 

 

 

Share this post

Add comment




Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com
  • পপাত ধরণীতল!!

    পপাত ধরণীতল!!

    সাঈদ তারেকএই ভাটি বেলায় এসে সিটি ইলেকশনের বুদ্ধিটা কে যে দিয়েছিল! কি হতো চার সিটিতে নির্বাচনটা না করালে! মেয়াদ শেষ হয়ে গেছিলো? তো মেয়াদ তো ঢাকারও শেষ হয়ে গেছে পাঁচ…

  • চার সিটি নির্বাচনের ফলাফল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    জাহিদ হাসান বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলে এবং নির্বাচন কমিশনের অধীনে ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন হয়ে গেল, এতে সব কয়টা মেয়র ও অধিকাংশ কাউন্সেলর পদে…

  • তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    সাঈদ তারেক ............ কয়েক দিন আগে দেখা গেল তারেক জিয়া দেশে ফিরে আসছেন- এই এক খবরে সরকারি দলের লোকজনের কাপড়-চোপড় নষ্ট হবার দশা! শুরু হলো স্বভাবসূলভ প্রলাপ বকা। এক মন্ত্রী…

  • বাংলাদেশে শত্রুশক্তির যুদ্ধ

    ফিরোজ মাহবুব কামাল ......... শত্রুপক্ষের রণকৌশল : মুসলমানগণ কোন কালেই শত্রুমুক্ত ছিল না। আজও নয়। যেখানেই মুসলমান আছে সেখানে শয়তান এবং তার দলবল ও রণকৌশলও আছে। কোন বিজন দ্বীপে ঈমানদার…

  • বিরোধী দলকে জুজুর ভয় দেখানো হচ্ছে ১/১১ এর সরকার কি তত্ত্বাবধায়ক ?

    জাহিদ হাসান .......... দেশে আর কয়েক মাস পরেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের ৫ বছরের মেয়াদ শেষ হবে, নিয়ম অনুযায়ী বা সংবিধান মেতাবেক ২০১৪ সালের জানুয়ারী মাসের মধ্যে পরবর্তি সংসদ…

You are here: শেষ পৃষ্ঠা নিউ ইয়র্কে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী নাহিদ