এখন সময় ডেস্ক : অচিরেই বাংলাদেশের মানুষের প্রাকতিক গ্যাসের চাহিদা পুরণ হবে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যাবহার করে নতুন নতুন গ্যাসক্ষেত্র থেকে উত্তোলন যেমন বেড়েছে তেমনি নতুন পাইপলাইন স্থাপনের মাধ্রমে তা বিতরণ করা হচ্ছে। তবে অপচয় বন্ধ করার জন্য গ্যসের ব্যাবহারে সাধারন মানুষকে আরো শিক্ষত কওে তোলার ওপর জোর দিতে হবে। নিউইয়র্কেও এটিএন বাংলা কার্যালয় পরিদর্শন শেষে ইউএস পরিক্রমার ক্যামেরায় দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিতাসের ব্যাবস্থাপনা পরিচালক এমডি আব্দুল আজিজ খান।
আগষ্ট মাসে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য রিহ্যাব ফেয়ারে এসে নিশ্চিন্তে রেডীমেড ফ্ল্যাট ক্রয়ে প্রবাসী ক্রেতাদেরকে উৎসাহিত করলেন এবারকার রিহ্যাম ফেয়ারের আহবায়ক জহির আহমেদ। ইউএস পরিক্রমায় দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন এবারকার রিহ্যাব ফেয়ার হবে ব্যাতিক্রমী। এবার ক্রেতাদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে থাকবে বেশ কটি কমেপ্লইন সেন্টরসহ নানা সৃবিধা।











