
জ্যামাইকায় উদ্বোধন করা হলো বাংলাদেশী মালিকানাধীন নতুন রেস্টুরেন্ট ‘ভুতের আড্ডা চাইনিজ রেস্টুরেন্ট’। এ উপলক্ষ্যে গত ১৮ ফেব্রুয়রি শুক্রবার বাদ জুম্মা মিলাদ ও দোয়া মাহ্্ফিলের আয়োজন করা হয়। জ্যামাইকার হিলসাইড এভিনিউ’র পাশে ১৬৮-৩১ ৮৮ এভিনিউতে এ রেস্টুরেন্টের উদ্বোধন করেন নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরী। কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে তিনি লাল ফিতা কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন। এর আগে মিলাদ ও দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মওলানা মির্জা আবু জাফর বেগ।

ভুতের আড্ডা চাইনিজ রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে জ্যামাইকা মুসলিম সেন্টারের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান খাজা মিজান হাসান, ডা. মাসুদুল হাসান, কমিউনিটি এক্টিভিস্ট ছদরুন নূর, রেজাউল করীম চৌধুরী, আনিসুল কবীর জাসির, জহুরুল ইসলাম, জ্যামাইকা বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বাহলুল সৈয়দ উজ্জল, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী একেএম সফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, সাইফুল্লাহ ভুঁইয়া ও ভুলু, তরুণ এটর্নী রাজীব সৈয়দসহ কমিউনিটি এক্টিভিষ্ট জসিম উদ্দিন মিঠু, সেবুল উদ্দিন, শেখ হায়দার আলী, মাহবুবুল আলম ফিরোজ, মঞ্জুরুল আলম বিটি, শুভন রায় প্রমুখ এবং স্থানীয় বাংলাদেশী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ভুতের আড্ডা চাইনিজ রেষ্টেুরেন্ট-এর অন্যতম স্বত্তাধীকারী মিরু শিকদার এক প্রশ্নের উত্তরে জানান, জ্যামাইকায় বিপুল সংখ্যক বাংলাদেশীসহ বিভিন্ন কমিউনিটির লোকজনের বসবাস। এই বাংলাদেশী কমিউনিটির কথা ভেবে ভিন্ন আঙ্গীকে আর ভিন্ন মাত্রায় প্রতিষ্ঠা করা হয়েছে ‘ভুতের আড্ডা চাইনিজ রেস্টুরেন্ট’। সপ্তাহের সাত দিনই সকাল সাড়ে ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত রেস্টুরেন্টটি খোলা থাকবে বলে তিনি জানান।





