Tuesday,
December 18 - December 24 , 2012 > Volume 13 > Issue 04



টিটুর উপর হামলাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ

  • PDF

দীর্ঘ সাড়ে ৬ বছর পরও টিটুর উপর হামলাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী দুর্বৃত্তটির একটি স্কেচ প্রকাশ করা হয়েছিল। তবে টিটোর ওপর হামলাকারী শনাক্ত হওয়া সত্ত্বেও পুলিশ রহস্যজনক কারণে তাকে গ্রেফতার করেনি বলে অভিযোগ করেছেন সিটিতে ট্যাক্সি ড্রাইভারদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স এলায়েন্সে’র প্রধান নির্বাহী ভৈরবী দেশাই।

ভৈরবী দেশাই বলেন, ‘অন্য যে কোনো পেশার চেয়ে ৩০ গুণ বেশি ড্রাইভার খুন হচ্ছেন, অথচ এ পেশার নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের তেমন মাথাব্যথা নেই।’ টিটোর ওপর হামলাকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

‘ইউনাইটেড ট্যাক্সি ড্রাইভার্স অ্যাসোসিয়েশন’র প্রধান ওসমান চৌধুরী ‘বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত এই নিউইয়র্ক সিটিকে ২৪ ঘণ্টা সচল রাখতে সততা ও নিষ্ঠার সঙ্গে কর্মরত ট্যাক্সি ড্রাইভারদের প্রতি প্রশাসনের উদাসীনতা আর কতদিন চলতে থাকবে-সেটি দেখার বিষয়।’

এএসএএএল-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এমএএফ মিসবাহ উদ্দিন বলেন পরিশ্রমী এই দক্ষিণ এশীয়ানের জীবনদান যুক্তরাষ্ট্রে ট্যাক্সিচালকদের নিরাপত্তাহীনতা সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল।

টিটুর কন্যাদের জন্য ফান্ড গঠন

ভৈরবী দেশাই জানান, এনওয়াইটিডব্লিওএ সাজেদুরের কন্যাদের জন্য একটি স্কলারশীপ ফান্ড গঠনেরও উদ্যোগ নিয়েছ্নে। নিউইয়র্ক ট্যাক্সি ড্রাইভার ফ্যামিলি সাপোর্ট ফান্ডের মাধ্যমে এই স্কলারশীপ ফান্ড গঠন করা হবে। এ ফান্ডে অর্থ সহায়তা দেওয়ার জন্যও সবার প্রতি তিনি আহবান জানিয়েছেন।

শোক প্রকাশ

সাজেদুর রহমান টিটুর মৃত্যুতে বিভিন্ন মহল নিহতের আত্মার মাগফেরা কামনা করে গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় তারা সাজেদুর রহমান সাহসী ও সততার উদাহরণ হিসাবে বর্ণনা করে তারা বলেন, পরিশ্রমী এই দক্ষিণ এশীয়ানের জীবনদান যুক্তরাষ্ট্রে ট্যাক্সিচালকদের নিরাপত্তাহীনতা সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। তারা টিটুর হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। একই সঙ্গে টিটুর পরিবারের সহায়তার জন্য এএসএএএলের সদস্যসহ সকল বিবেকবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।

টিটুর মৃত্যেতে এখন সময়ের পরিবার এবং পত্রিকার চেয়ারম্যান ও সম্পাদক কাজী সামছুল হকের পক্ষ থেকে গভীর শোক ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আরো শোক প্রকাশ করেছেন এএসএএএল-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এমএএফ মিসবাহ উদ্দিন, নিউইয়র্ক ট্যাক্সি ওয়াকার্স অ্যালাইন্স (এনওয়াইটিডব্লিওএ)-এর এক্সিকিউটিভ ডাইরেক্টর ভৈরবী দেশাই। এছাড়া নিহতের আন্তার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. এফ ফখর ও সাধারণ সম্পাদক আবু জাফর ইকরাম।

Share this post

Add comment


You are here: শেষ পৃষ্ঠা টিটুর উপর হামলাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ