আর নয় প্রতিবাদ, এখন থেকে প্রতিরোধ
এখন সময় রিপোর্ট : বিরোধী দলীয় চীফ হুইপ বিনপির প্রচার সম্পাদক জয়নাল আবেদীন ফারুক বলেছেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চালাতে চাই। কিন্তু সরকার প্রতি পদে বাধা দিচ্ছে। আমরা এসব বাধার প্রতিবাদ করবো না, এখন দেশ ও মানুষের স্বার্থে প্রতিরোধ করবো। গত ৬ মে রোববার নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে স্টেট বিএনপি ও গত ৫ মে শনিবার সিটি বিএনপি’র পৃথক ২টি প্রতিবাদ সভায় জয়নাল আবেদীন ফারুক প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হওয়া ও বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ নিউ ইয়র্ক স্টেট বিএনপি আয়োজিত সভায় জয়নাল আবেদন ফারুক বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালাতে চাই। কিন্তু সরকার প্রতি পদে বাধা দিচ্ছে।’ তিনি বলেন, ‘শেযার মার্কেট থেকে হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে, সেটি আমি বলেছিলাম বলে ৬৮ মামলা দেযা হয়েছে আমার বিরুদ্ধে। এখন আমাদের নেতা এম ইলিয়াস আলীকে কেন গুম করা হয়েছে সেটি বলার জন্যে শীর্ষ নেতাদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে।’ জয়নুল আবদিন ফারুক বলেন, ‘মঙ্গলবার দেশে ফিরবো। ঢাকায় এযারপোর্ট থেকেই হয়তো আমাকেও গ্রেফতার করা হবে। কিন্তু এক জয়নুল আবদিন ফারুককে গ্রেফতার কিংবা এক ইলিয়াস আলীকে গুম করে ফুঁসে উঠা আন্দোলন দমানো যাবে না।
সভায় নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি বাবর আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, বিএনপি নেতা ডা. শাহ আলম, তারেক পরিষদের চেয়াম্যান আখতার হোসেন বাদল ও মহাসচিব রাফেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক এ কে এম রফিকুল ইসলাম ডালিম, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতা ও সেক্রেটারী মাজহারুল হক জনি প্রমুখ।
সভা পরিচালনা করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপি সাধারণ সম্পাদক শাহ ইমরান রন।
সভায় যুক্তরাষ্ট্র বিএনপি নেতারা বহুদা বিভক্ত যুক্তরাষ্ট্র বিএনপিকে ঐক্যের আহবান জানিয়েছে বলেন, আমরা আর কতকাল কমিটির জন্য অপেক্ষা করবো। আমেরিকাতে বিভিন্ন সময় বিএনপি নেতারা সফর করে কমিটির লোভ লালসা দেখান, দেশে ফিরে গিয়ে আমাদের কমিটি দেয়ার কথা ভুলে যান। অবিলম্বে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দেয়ার দাবি জানান বক্তারা।
ব্রুকলীনে প্রতিবাদ সমাবেশ
এদিকে ইলিয়াস আলীকে গুম, বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদ এবং অবিলম্বে কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল দাবিতে গত ৫ মে শনিবার রাতে ব্রুকলীনের একটি রেস্টুরেন্টে এক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সিটি বিএনপি আয়োজিত সমাবেশে মাহফুজুল মাওলা নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিরোধী দলীয় চীফ হুইপ ও বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে ফারুক বলেন, ‘বাংলাদেশে জাতীয় সংসদ বলতে কিছু নেই। সেটি এখন মাছের বাজার। সেখানে বিরোধী দল কথা বলতে পারে না। দেশে গুম হত্যা চলছে। সাধারণ মানুষ আতংকের মধ্যে জীবন যাপন করছে। তারা স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।
ফারুক আরো বলেন, ‘বাংলাদেশ আজ বিদেশী শক্তি দ্বারা আক্রান্ত হবার আশংকা দেখা দিয়েছে। দেশে কোন সংবিধান নেই। নিজেদের স্বার্থে সংবিধানকে তছনছ করা হয়েছে। দেশে সরকার আছে বলে মনে করেন না সচেতন নাগরিকেরা। সরকারের প্রতি জনগণের নূন্যতম আস্থা নেই।
তিনি বলেন, ‘রোববার থেকেই বাংলাদেশে আন্দোলন শুরু হবে। ইলিয়াসকে ফেরত না দেয়া হলে সরকারকে বুঝিয়ে দেয়া হবে আন্দোলন কত প্রকার ও কী কী।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, মোস্তফা কামাল পাশা বাবুল, আহসান উল্লাহ বাচ্চু, এ কে এম মোস্তফা, আবু সুফিয়ান, এম এ খালেক প্রমুখ।
উল্লেখ্য, বিরোধী দলীয় চীফ হুইপ কয়েক সপ্তাহ আগে নিউইয়ের্ক এসেছেন চিকিৎসার ফলোআপের জন্যে। মঙ্গলবার তার বাংলাদেশে ফিরে যাওয়ার কথা রয়েছে। ফারুক আবারও জুলাই মাসে নিউ ইয়র্কে আসার কথা জানিয়েছেন।









