
গত ৭ মে দুপুরে বাংলাদেশ ককাসের কো-চেয়ারম্যান কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলীর নিউইংর্ক অফিসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানসহ পাঁচ সদসস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, সহ-সভাপতি আকতার হোসেন ও সদস্যা শাহানারা রহমান।
প্রতিনিধিদল দীর্ঘ ৪৫ মি. কংগ্রেসম্যান ক্রাউলীর সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় সম্প্রতি সেক্রেটারী অব স্টেট হিলারী ক্লিনটনের বাংলাদেশ সফর, যুদ্ধাপরাধীদের বিচারের আন্তর্জাতিক মান, তারেক জিয়ার বিচার ও তার ভবিষ্যতে বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার ও সাম্প্রতিক জামাত বিএনপির অহেতুক হরতাল ও পুড়িয়ে মানুষ হত্যা, জালাও পোড়াও সহ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংশ ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর উপর আক্রমনসহ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় ড. সিদ্দিকুর রহমান কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলীকে বিএনপি জামাতের কিছু ধ্বংসাক্ত কার্যকালাপের সচিত্র প্রতিবেদন হস্তান্তর করেন।
এক প্রশ্নের জবাবে জনাব ক্রাউলী বলেন, তারেক জিয়া বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক এটা আমরা আশা করিনা। (তার কোটেড ভাষাটি ছিল এরূপঃ প্রশ্নঃ তারেক জিয়া কি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার নৈতিক অধিকার রাখে? উত্তরে তিনি বলেন- “ও যড়ঢ়ব হড়ঃ”. ড. সিদ্দিকুর রহমান ক্রাউলীর এক প্রশ্নের জবাবে বলেন, ড. ইউনুস এর প্রতি সরকারের কোন বিরূপ নীতি থাকলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দিতেন না। ক্রাউলী ও মনে করেন ড. ইউনুসের ব্যপারটি এখন “উড়হব ফবধষ”
-্রসংবাদ বিজ্ঞপ্তি









