ঢাকা অফিস: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন খাদিজা হোসেন আজ ভোরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফু খাদিজা হোসেন তিন কন্যা ও এক পুত্র রেখে গেছেন। মরহুমার মেয়ে রোজি জামাল ছিলেন বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র শেখ জামালের স্ত্রী। তিনি ১৫ আগস্ট কালরাতে নিহত হন।
ফুফুর মৃত্যুর খবর শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ধানমন্ডিতে খাদিজা হোসেনের বাসভবনে ছুটে যান।
তিনি সেখানে মরহুমার কফিনের পাশে নীরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং ফুফুর রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করেন। এ সময় শেখ হাসিনা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত¡না দেন।









