Tuesday,
December 18 - December 24 , 2012 > Volume 13 > Issue 04



যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির অপরাধ অস্বীকার

  • PDF

এখন সময় ডেস্ক : সাবেক কোরিয়ান-আমেরিকান নার্সিং ছাত্র সোমবার ৭ ব্যক্তিকে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। তার বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার একটি ধর্মীয় কলেজে নির্বিচারে গুলি চালিয়ে সাত জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। ওয়ান গোহ (৪৩) নামের এই ব্যক্তি বেশ কয়েক সপ্তাহ ধরে অনশন পালন করছেন। তার বিরুদ্ধে ২ এপ্রিল ওইকোস বিশ্ববিদ্যালয়ে গুলি করে ৭ জনকে হত্যা ও অপর ৩ জনকে হত্যা প্রচেষ্টার অভিযোগ আনা হয়েছে। আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানান, গোহ দক্ষিণ কোরিয়া থেকে এসে মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন।

Share this post

Add comment




You are here: প্রথম পৃষ্ঠা যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির অপরাধ অস্বীকার