Tuesday,
December 18 - December 24 , 2012 > Volume 13 > Issue 04



উডসাইডে ‘ফুড ফেয়ার সুপার মার্কেট’ উদ্বোধন

  • PDF

এখন সময় রিপোর্ট : বাংলাদেশী অধ্যুষিত উডসাইডে ফুড ফেয়ার সুপার মার্কেট’র উদ্বোধন করা হয়েছে গত শুক্রবার ২৭ এপ্রিল। শুক্রবার জুমার নামাজের পর উডসাইড মসজিদের ইমাম ক্বারী রহমতউল্যাহ মাজিদী শুরুতে দোয়া পরিচালনা করেন। জেবিবিএ’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সাঈদ রহমান মান্নান ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। এসময় কমুনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন মিডিয়ার সম্পাদক এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর থেকে স্টোরে ক্রেতাদের ভিড় জমতে থাকে এবং এই এলাকায় একটি সুবিশাল দেশী গ্রোসারী দেখে ক্রেতাদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যায়। ফুড ফেয়ারকে একটি সম্পূর্ণ সুপার মার্কেট বলা যায়। এছাড়া ফুড ফেয়ার হচ্ছে কোন বাংলাদেশী দ্বারা প্রতিষ্টিত উডসাইডে প্রথম সুপার মার্কেট। শুভ উদ্বোধন উপলক্ষে সব ধরনের সামগ্রীতে ‘গ্র্যান্ড ্ওপেনিং সেল’ দেয়া হয়েছে। এছাড়া গ্রাহকদের সুবিধার্থে প্রতি শুক্রবার বিশেষ সেল থাকবে বলে জানান ফুড ফেয়ারের স্বত্ত্বাধিকারী এজে বাবুল।

ফুড ফেয়ারে যেসব পণ্য স্থান পেয়েছে তার মাঝে রয়েছে নিত্যদিনের প্রয়োজনীয় সবধরনের গ্রোসারীসহ বাংলাদেশ থেকে আমদানিকৃত ফ্রোজেন ফিশ, হালাল মাংস, চাল, ডাল, বাংলাদেশি মসল্লা, আটা-ময়দা, গুড়, চিনি, হালাল হটডগ, হালাল ফ্রাংফুট, ফল, শাকসবজি ক্রোকারেজ সামগ্রী, ছোট বাচ্চাদের ডাইপার ইত্যাদি।

এছাড়া ডেইরী সেকশনে রয়েছে দুধ, বাটার, মারজারিন, ডিমসহ কিছু অরগানিক আইটেম। ক্রেতাদের সুবিধার্থে ফুড কেয়ারে নেয়া হচ্ছে সবধরনের ক্রেডিট কার্ড। উদ্বোধনী দিন থেকে এক মাস সবকিছুতেই বিশেষ ডিসকাউন্ট থাকবে বলে জানান জনাব বাবুল।

Share this post

Add comment


You are here: শেষ পৃষ্ঠা উডসাইডে ‘ফুড ফেয়ার সুপার মার্কেট’ উদ্বোধন