Tuesday,
December 18 - December 24 , 2012 > Volume 13 > Issue 04



দুর্নীতির মামলায় ঢাকার সাবেক মেয়র খোকাসহ ৪ জনের জামিন

  • PDF

ঢাকা অফিস: ঢাকা সিটি করপোরেশন মার্কেটের বেইজমেন্টে পার্কিংয়ের ইজারার অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ অপর তিন আসামি জামিন পেয়েছেন। গতকাল তারা ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে শুনানি শেষে মহানগর হাকিম মোহাম্মদ শামসুল ইসলাম আগামী ২৭ মে পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।

মামলায় জামিন পাওয়া অপর আসামিরা হচ্ছেনÍরাজধানীর বনানী ঢাকা সিটি করপোরেশন সুপার মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন নকি, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও গুডলাক বেইজমেন্ট কার পার্কিংয়ের ম্যানেজার এএইচএম তারেক।

গত ১৫ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন ইউনিক মার্কেটের বেইজমেন্টে পার্কিংয়ের ইজারার ৩৭ লাখ ১৯ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করার অভিযোগে খোকাসহ ৪ জনের বিরুদ্ধে (দুর্নীতি দমন কমিশন) দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন।

মামলা দায়েরের পর ১৬ ফেব্রুয়ারি খোকাসহ চারজনকে হাইকোর্ট দু’মাসের জন্য আগাম জামিন দেন। একই সঙ্গে জামিনের মেয়াদ শেষে তাদের নিম্নআদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। সে অনুযায়ী গতকাল তাদের জামিনের মেয়াদ শেষ হলে তারা ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন।

 

 

 

 

 

 

Share this post

Add comment




You are here: প্রথম পৃষ্ঠা দুর্নীতির মামলায় ঢাকার সাবেক মেয়র খোকাসহ ৪ জনের জামিন