ঢাকা অফিস : স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তার প্রেস সচিব মারুফ কামাল খান জানান, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার ভোর ৪টা ১০ মিনিটে সিঙ্গাপুরে পৌঁছান বিরোধী দলীয় নেতা। এর আগে সোমবার রাত ১২টার দিকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। প্রেস সচিব জানান, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে মঙ্গলবারই খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে।
ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, একান্ত সচিব সালেহ আহমেদ ও বিশেষ সহকারী শামসুল আল-আমীন এই সফরে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন।
আগামী ১৬ এপ্রিল খালেদা জিয়ার দেশে ফেরার কথা রয়েছে বলে মারুফ কামাল জানান।
এর আগে গত বছর সৌদি আরবের কিং ফয়সল হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।







