মনোনয়নপত্র নিলেন সাঈদ খোকন

  • PDF

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর নাট্যমঞ্চে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় থেকে সাঈদ খোকন মনোনয়নপত্র সংগ্রহ করেন বলে প্রথম আলোকে জানিয়েছেন। খোকন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মনোনয়নপত্র সংগ্রহকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাঈদ খোকনের মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক নজিবুল হক সরদার প্রমুখ।

মনোনয়নপত্র সংগ্রহের পর কেমন লাগছে জানতে চাইলে খোকন বলেন, ‘আমার বাবা ঢাকাবাসীর সেবা করে গেছেন। আমিও সেটি অব্যাহত রাখতে চাই। তাই ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের জন্য মনোনয়নপত্র নিয়ে আমি আনন্দিত।’ দলীয় সমর্থন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আশা করি দলের সমর্থন ঢাকাবাসী ও আমার পক্ষে থাকবে। আর আমি শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে থাকব।’

নির্বাচন কমিশন ঘোষিত সময় অনুযায়ী আগামী ২৪ মে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ এপ্রিল। যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২ মে।

 

 

 

Share this post

Add comment


You are here: মূল পাতা প্রতিদিনের খবর মনোনয়নপত্র নিলেন সাঈদ খোকন