Tuesday,
December 18 - December 24 , 2012 > Volume 13 > Issue 04



ব্রঙ্কসে সনাতনী সেবা সংঘের সরস্বতী পূজা উদযাপন

  • PDF

প্রদীপ বৈদ্য, ব্রঙ্কস থেকে : মহা ধুমধাম ও আনন্দঘন পরিবেশে ব্রঙ্কসের সর্ববৃহৎ আদি হিন্দু ধর্মীয় সংগঠন সনাতনী সেবা সংঘের আয়োজনে পার্কচেষ্টারস্থ সেন্ট পল লুথারান চার্চে গত ২৮শে জানুয়ারী শ্রী শ্রী সরস্বতী পূজা ও বাণী অর্চনা ২০১২ অনুষ্ঠিত হয়। যথারীতি বিকাল ৫টায় ঢাক, ঢোল, কাশর ও শঙ্খের ধ্বনিতে পূজা, যজ্ঞ, পুষ্পাঞ্জলি ও ছোট্ট সোনামণিদের হাতে খড়ি দেয়া হয়। এসব আয়োজন পরিচালনা করেন সংগঠনের ধর্মীয় সম্পাদক ও পুরোহিত শ্রী শুভঙ্কর গাঙ্গুঁলী মহাশয়। এরপরই উপবাসীসহ সকলকে সুস্বাদু প্রসাদ বিতরণ করা হয়। আর এদিকে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় বিশিষ্ট সংগঠক বেবি মজুমদার ও প্রদীপ বৈদ্য’র তত্ত্বাবধানে, উদীয়মান শব্দ ও আলোক নিদের্শক রাসেল নিয়ন ভুট্টু’র সাউন্ড সিস্টেম ও আলোকসজ্জায়, মিউজিশিয়ান ঋত্বিক ঘোষের তবলায় ও এপ্রজন্মের তরুণ উপস্থাপিকা চৈতী সাহা ও দেবিকা কুন্ডুর উপস্থাপনায় সমবেত ক্ষুদে শিশুদের অংশগ্রহণে মাতৃবন্দনা প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। পাশাপাশি ব্যতিক্রমধর্মী আয়োজনের অংশহিসাবে সংগঠনের সহ-সভাপতি নিতাই চন্দ্র নাথের পরিচালনায় শিশুদের নিয়ে সরস্বতী মায়ের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর সনাতনী সেবা সংঘের নিজস্ব শিল্পীদের অংশগ্রহনে পরিবেশিত হয় আগমনী সঙ্গীত। একে একে রবীন্দ্র সঙ্গীত, লালনগীতি, ভক্তিমূলক গান, আবৃত্তি, শ্লোক, মন্ত্র, স্তব, বিভিন্ন ধরণের একক ও দলীয় নৃত্যের (যেমন- দেশাত্ববোধক, তদায়াম, পুষ্পাঞ্জলি, ভরত নট্যম, লোকনৃত্য প্রভৃতি) ঝংকারে উপচেপড়া দর্শক-ভক্তানুরাগী বিমোহিত হন। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল উপস্থিত সকল শিশুকেই উপহার প্রদান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ও উপস্থিত শিশুদের হাতে উপহার তুলে দেন সর্বজন শ্রদ্ধেয় গুরুজন শ্রী সুখরঞ্জন সিংহ ও শ্রী সুধীর সাহা মহাশয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছে বছর আরও ব্যাপক আয়োজনের আশাবাদ ব্যক্ত করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে সংগঠনের নারী সংগঠকদের বিশেষ করে বেবি মজুমদার, গীতা বৈষ্ণব, মিতালী চৌধুরী, ইতি রায়, মানসী চক্রবর্তী, রিতাগুহ, মিথুন দেব, গীতা অধিকারী, রাধা সাহা, সুপর্না নাথ, ডালিয়া পোদ্দার, ভারতী রায় প্রমুখকে তাদের দায়িত্বশীল অগ্রণী ভূমিকা পালন, মেধা এবং পরিশ্রমের জন্য কৃতজ্ঞতাভরে ধন্যবাদ দেয়াসহ সংগঠনের অন্যান্য সকলের ঐকান্তিক পরিশ্রম ও সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি দিলীপ তালুকদার ও সাধারণ সম্পাদক তপন সেন।

উল্লেখ্য যে, পুরো অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতায় ছিলেন পার্কচেষ্টার ফ্যামিলি ফার্মেসীর কর্ণধার শ্রী গৌরব কোঠারী।

Share this post

Add comment




You are here: ফিচার সাহিত্য ব্রঙ্কসে সনাতনী সেবা সংঘের সরস্বতী পূজা উদযাপন