
ঢাকা অফিস : গতকাল সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগ-পরবর্তী প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুরঞ্জিত সেনের পদত্যাগে প্রমাণিত হলো শুধু রেল মন্ত্রণালয়ই নয়, গোটা সরকারই দুর্নীতিগ্রস্ত। এ সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত। এ ঘটনাকে সুরঞ্জিত ষড়যন্ত্র বলে যে দাবি করেছেন সে প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বড় রকমের দুর্নীতি হয়েছে এটা প্রমাণিত সত্য। এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এখন গল্প খুঁজে বেরকরা হচ্ছে।

এখন সময় ডেস্ক: বিশ্ব ব্যাংকের প্রধান পদে মনোনয়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের সমালোচনার মধ্যেই কোরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জিম ইয়ং কিম বহুজাতিক ঋণদানকারী প্রতিষ্ঠানটির পরবর্তী প্রধান নির্বাচিত হয়েছেন। বিশ্ব ব্যাংকের ২৫ সদস্যের নির্বাহী পরিষদের ভোটে গতরাতে এ পদে নির্বাচিত হন তিনি। তবে প্রেসিডেন্ট পদে এবারের নির্বাচিত ব্যক্তি আগেকার মতো একজনের পক্ষে ‘ঐক্যবদ্ধ’ ভোট পড়েনি। বিশ্ব ব্যাংক বলেছে, চূড়ান্তভাবে মনোনীতরা বিভিন্ন দেশের সমর্থন পান যাতে প্রার্থীদের যোগ্যতা প্রমাণিত হয়।
ঢাকা অফিস : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে পুলিশের ডিসি (ডিবি-দক্ষিণ) ও মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। বুধবার মামলার সব ধরনের তথ্য উপাত্তসহ তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী পুলিশের পক্ষ থেকে দেওয়া সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকা- তদন্তের অগ্রগতি প্রতিবেদন মঙ্গলবার দুপুরে আদালতে উপস্থাপন করেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন। এ প্রতিবেদন দেখার পর বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।
ঢাকা অফিস: বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গতরাতে দেশে ফিরেছেন। রাত পৌনে ১১টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেন। বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতারা।

এখন সময় রিপোর্ট : বহুল আলোচিত পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার সঙ্গে অবশেষে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। মালয়েশিয়াস্থ বাংলাদেশের হাইকমিশনার আতিকুর রহমান মঙ্গলবার এ তথ্য জানান। অনুষ্ঠানে উপস্থিত থাকা হাইকমিশনার আরও বলেন, ‘কুয়ালালামপুরের হোটেল হিলটনে স্থানীয় সময় সোয়া ১২টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়) এই সমঝোতা স্মারক সই হয়।’ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক নিজে এই সমঝোতা স্মারকে সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর এই স্মারক সই হওয়া মধ্যদিয়ে পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে উন্মোচিত হবে নতুন দিগন্তের।
ঢাকা অফিস : শেষ পর্যন্ত আত্মহননের পথই বেছে নিলেন বিচিন্তা সম্পাদক মিনার মাহমুদ। গত ২৯ মার্চ ঢাকা রিজেন্সি হোটেল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। লাশের সাথে পাওয়া যায় পাঁচ পৃষ্ঠার একটি চিঠি। স্ত্রী লাজুককে তিনি এ চিঠিটি লিখেন। চিঠিতে আছে মিনার মাহমুদের জীবন, প্রেম, বিদেশে চলে যাওয়া থেকে শুরু করে অনেক কিছু। চিঠিটি হুবহু তুলে দেয়া হলো।
ঢাকা অফিস : স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তার প্রেস সচিব মারুফ কামাল খান জানান, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার ভোর ৪টা ১০ মিনিটে সিঙ্গাপুরে পৌঁছান বিরোধী দলীয় নেতা। এর আগে সোমবার রাত ১২টার দিকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। প্রেস সচিব জানান, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে মঙ্গলবারই খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে।



























































