২৪ ঘণ্টায় আমার দেশ-এর বিরুদ্ধে দ্বিতীয় রুল
ঢাকা অফিস : দৈনিক আমার দেশ-এর বিরুদ্ধে ২৪ ঘণ্টার ব্যবধানে আরও একটি রুল জারি করেছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর বেঞ্চ। একই সঙ্গে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও যুক্তরাজ্যে
বসবাসরত ১৮ আইনজীবীকে আগামী ১৮ জুলাই তলব করা হয়েছে। সেদিন তাদের ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে জানাতে হবে আদালত অবমাননার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না। গত ১৭ জুন (রোববার) দৈনিক আমার দেশ পত্রিকায় প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘লন্ডনে বিচারপতি মানিকের একাধিক বাড়ি নিয়ে প্রশ্ন তুলেছে আইনজীবী ফোরাম’ শীর্ষক সংবাদের প্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি এবিএম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

মানবাধিকার পরিস্থিতির তীব্র সমালোচনা
ঢাকা অফিস : সাংবাদিক দম্পতি সাগর-রুনির ভিসেরা রিপোর্টে বিষক্রিয়ার কোনো প্রমাণ মেলেনি। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের অধ্যাপক কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। এই দম্পতিকে হত্যার আগে খাদ্যে বিষ মেশানোর ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে। তবে তদন্তকারী সংস্থা র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এম সোহায়েল এ ব্যাপারে জানান, র্যাব এখনো ভিসেরা রিপোর্ট হাতে পায়নি। ৭ পৃষ্ঠা ২ কলাম ০ রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য আলামত বিদেশে পাঠানো হবে কিনা রিপোর্টে : তা এখনই বলা যাচ্ছে না।





























































