
ঢাকা অফিস : টুকরো টুকরো সাদা মেঘের মধ্যে ঢাকার আকাশে ঝকঝকে রোদ। সকাল ৮ টা ৪৮ মিনিটে মেঘ-রোদের লুকোচুরির ফাঁকেই উত্তর-পূর্ব কোণে দেখা গেল একটি উড়োজাহাজের মুখ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোনে দাঁড়িয়ে শোনা গেল গুমরে কেঁদে ওঠার মতো ইঞ্জিনের শব্দ। পুরো অ্যাপ্রোন এরিয়ায় তখন কান্নার রোল। নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের পুত্র, কন্যা, ভাই, বোন, বন্ধু, স্বজনের দু’চোখে বেয়ে ঝরছে অশ্রু। এমিরেটস এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ (ফ্লাইট নং-ইকে ৫৮২) বিমানবন্দরের মাটি স্পর্শ করল সকাল ৮ টা ৫৪ মিনিটে। শেষ যাত্রায় দেশে ফিরলেন বাংলা কথাসাহিত্যের গত চার দশকের উজ্জ্বলতম নক্ষত্র হুমায়ূন আহমেদ।


এখন সময় ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দিন আসতে আরো একশ দিনেরও বেশী বাকী। কিন্তু এরই মধ্যে স্মরণ কালের সর্বোচ্চ পরিমাণের নেতিবাচক প্রচারণা আর মিথ্যার আশ্রয় নেয়ার অভিযোগ উঠেছে উভয় ক্যাম্পেইনের বিরুদ্ধেই। বিশেষ করে ওয়াল স্ট্রীট আর প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠানের বিষয় আর ভ্যাটারানদের ভোট বাগানো নিয়ে উভয় দলের আক্রমন পাল্টা আক্রমণ ইতোমধ্যেই নেতিবাচকতা আর নোংরামির সকল রেকর্ড ভঙ্গ করেছে ।

আন্না হাজারের সংগঠনের হুশিয়ারি
ঢাকা অফিস : পদ্মা সেতু নির্মাণ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগের ফলে বিশ্বব্যাংক ওই প্রকল্পে ঋণ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে। সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে এমনটিই আশা করা হচ্ছে। অর্থায়নের ক্ষেত্রে বাকি দাতা সংস্থা এডিবি, জাইকা ও আইডিবির সমস্যা নেই। সরকার এখন বিশ্বব্যাংকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অপেক্ষায় থাকবে।

এখন সময় ডেস্ক : নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরিতে বাংলাদেশকে স্বাগত জানিয়েছে বিশ্বব্যাংক। বাতিল করা ঋনচুক্তি এখন আর নবায়ন করার সুযোগ নেই বলেও জানিয়েছেন সংস্থাটির পদস্থ কর্মকর্তা ও বাংলাদেশ প্রতিনিধি এলেন গোল্ড স্টেইন। তবে বাংলাদেশের অন্যসব প্রকল্পে বিশ্বব্যাংকের সহায়তা বহাল থাকবে বলে জানিয়েছেন তিনি। এটিএন বাংলার সঙ্গে দেয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেছেন।


























































