
ঢাকা অফিস : দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচার, দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানা খুলে দেয়া এবং সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবিতে ১৫ সম্পাদকের দেয়া বিবৃতির সমালোচনা করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, “মাহমুদুর রহমানের মুক্তি এবং আমার দেশ পত্রিকার ছাপাখানা খুলে দেওয়ার দাবি যারা জানিয়েছেন তারা তথ্য-প্রযুক্তি আইন খতিয়ে দেখেননি বলেই বিভ্রন্তির সৃষ্টি হয়েছে। তারা না জেনে না বুঝেই ওই বিবৃতি দিয়েছেন।”





































































