
এখন সময় ডেস্ক : বিরোধীদের পক্ষ থেকে সরকারের ওপর চাপ বাড়ছে। বাংলাদেশ সরকার এখন শেষ পরীক্ষার মুখোমুখি। এ লড়াইয়ে কে জিতবেন? সরকার কি বিক্ষোভ মোকাবিলা করতে ব্যর্থ? নির্বাচন এগিয়ে আসছে, এ অবস্থায় আগামীতে কি ঘটতে যাচ্ছে? গতকাল অনলাইন আল জাজিরায় প্রকাশিত ‘হু ইজ উইনিং দ্য ব্যাটল ফর বাংলাদেশ?’ শীর্ষক প্রতিবেদনে এসব প্রশ্ন তোলা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের অস্থিরতায় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বিভাজন তীব্র হচ্ছে ক্রমশ।


































































