ঢাকা অফিস : রবিবার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সহকারি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের দেয়া রায়কে প্রত্যাখ্যান করে তারা এ হরতাল ডেকেছে। ট্রাইব্যুনাল গঠনের পর থেকেই একে রাজনৈতিক প্রতিহিংসামূলক আখ্যা দিয়ে এর বিরোধিতা করে আসছে দলটি। আজ ট্রাইব্যুনালে কামারুজ্জামানের ফাঁসির রায় হয়। এর পরই বিকেলে এক বিবৃতিতে জামায়াতে ইসলামী রবিবারের হরতালের ঘোষণা দিয়েছে।
Tuesday, December 18 - December 24 , 2012 >


































































