
বিশেষ প্রতিনিধি : গত বুধবার রাজ্যসভায় প্রার্থী হিসেবে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন মনোনয়ন জমা দেন তখন তার হাতে কোন নগদ অর্থই ছিল না। মনোনয়ন পত্রে তার সম্পত্তির হলফনামায় তিনি বলেছেন, তার হাতে এই মুহূর্তে নগদ এক রুপিও নেই। এবার তিনি পঞ্চমবারের মতো অসম থেকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সম্পদ বিবরণীতে বলেছেন, চণ্ডীগড় ও দিল্লিতে তার দু’টি বাড়ি আছে। এর মূল্য ৭ কোটি ৫২ লাখ ৫০ হাজার রুপি।






































































