প্রকাশিত: ১১ মে ২০২৫, ০২:০৯ পিএম • অনলাইন সংস্করণ

‘আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি আজ একাট্টা‘

‘আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি আজ একাট্টা‘

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১০ মে শনিবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেইজে দেয়া স্ট্যাটাসে বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি আজ একাট্টা। ইনশাআল্লাহ, এ দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে। কোনো কূটকৌশল এ দাবি থেকে জনতাকে ফিরিয়ে রাখতে পারবে না।

আন্দোলনকামী জনতার ইস্পাত কঠিন এই ঐক্য শুধু ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধই নয়, আগামী দিনের প্রত্যাশার বাংলাদেশ গঠনে মাইল ফলক হয়ে থাকবে।

অভিনন্দন! যারা সকল প্রতিকূলতা উপেক্ষা করে আজকে ঐক্যের এ বন্ধনে সম্পৃক্ত হয়েছেন।

অভিনন্দন! হে বিপ্লবী জনতা।