ঢাকা অফিস • প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ১২:৫৪ এ এম • অনলাইন সংস্করণ

সব শর্ত মেনে আইএমএফ থেকে কোনও ঋণ নয় : অর্থ উপদেষ্টা

সব শর্ত মেনে আইএমএফ থেকে কোনও ঋণ নয় : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সব শর্ত মেনে আমরা কোনও ঋণ নিতে চাই না।

২৯ এপ্রিল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়। আইএমএফের সব শর্ত মেনে আমরা ঋণ নিতে চাই না। বাংলাদেশের অর্থনীতি অতীতের যে কোনও সময়ের তুলনায় ভালো। তাই ঋণ দেওয়ার বিপরীতে ঋণদান সংস্থার যে কোনও শর্ত আমরা মানবো না।