এখন সময় • প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৩০ এ এম • অনলাইন সংস্করণ

লন্ডনে দূত সম্মেলনে যোগ দিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লন্ডনে দূত সম্মেলনে যোগ দিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে দূত সম্মেলনে যোগ দিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপে অবস্থানরত বাংলাদেশ দূতদের সম্মেলনে অংশ নিয়েছেন। স্থানীয় সময় শনিবার বিকাল চারটায় লন্ডনের তাজ হোটেলে এই সম্মেলন শুরু হয়। মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউরোপের বিভিন্ন দেশে দায়িত্ব পালনকারী বাংলাদেশের ১৫ জন রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং স্থায়ী প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হয়, প্রধানমন্ত্রী ইউরোপে বাংলাদেশি দূতদের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন এবং তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। আলোচনায় রোহিঙ্গা ইস্যুটি বিশেষভাবে স্থান পায়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহীদুল হক সম্মেলনে বক্তব্য রাখেন।