এখন সময় ডেস্ক • প্রকাশিত: ০১ আগষ্ট ২০২৬, ০৮:৪১ পিএম • অনলাইন সংস্করণ

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৯, আহত ২৮

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৯, আহত ২৮

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় চার শিশুসহ আরও ২৮ জন আহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো হতাহতদের এ তথ্য নিশ্চিত করেছেন।

মেয়র ভিতালি ক্লিচকো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, রুশ হামলায় রাজধানীর বিভিন্ন এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ঘটনাস্থলেই অথবা বহির্বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে বা কতগুলো ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন নিক্ষেপ করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানাননি তিনি।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধের কারণে যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো উল্লেখ করেছে।