প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৫১ এ এম
•
অনলাইন সংস্করণ
রাজশাহীর মাঠে গড়ালো বঙ্গবন্ধু মিডিয়া ক্রিকেট
রাজশাহী: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে মাঠে গড়িয়েছে ‘বঙ্গবন্ধু মিডিয়া ক্রিকেট কার্নিভাল-২০২০’।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ক্রিকেট কার্নিভালের উদ্বোধন করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী সাহেদ।
এ সময় অন্যদের মধ্যে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক কবীর তুহিন, সদস্য তানজিমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি মহানগরের মাস্টরসেফ রেস্তোরাঁয় খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়। সব শেষ শনিবার থেকে ‘বঙ্গবন্ধু মিডিয়া ক্রিকেট কার্নিভাল’ মাঠে গড়ায়।
অনুষ্ঠানে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদসহ অন্যরা। ‘বঙ্গবন্ধু মিডিয়া ক্রিকেট কার্নিভাল-২০২০’ পরিচালনা করছেন টুর্নামেন্টটির আহ্বায়ক কবীর তুহিন। তাকে সহযোগিতা করছেন কমিটির সদস্য তানজিমুল হক, রওনক আরা জেসমিন ও দিদারুতুল্লাহ শান্ত।
বঙ্গবন্ধু মিডিয়া ক্রিকেট কার্নিভালের আহ্বায়ক কবীর তুহিন জানান, এবারের মিডিয়া কাপ ক্রিকেট কার্নিভালে মোট ছয়টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো- ডায়ানামিক কিং (টিম ওনার শিবলী নোমান), দি গ্রেট লিডার (টিম ওনার কাজী শাহেদ), দি ওয়ারিয়র (টিম ওনার রফিকুল ইসলাম), সুপার হিরো (টিম ওনার শ ম সাজু) দি লিজেন্ড (টিম ওনার ইউনুস আলী) ও দি ফাইটার (টিম ওনার আহসান হাবীব)।