এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৩ নভেম্বার ২০২৫, ০৬:২২ এ এম • অনলাইন সংস্করণ

ফৌজদারি মামলায় লেটিটিয়া জেমসের বিরুদ্ধে অভিযোগ বহাল রাখতে চায় প্রসিকিউশন

ফৌজদারি মামলায় লেটিটিয়া জেমসের বিরুদ্ধে অভিযোগ বহাল রাখতে চায় প্রসিকিউশন

নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা রাজনৈতিক প্রতিশোধ নয়, বরং সাধারণ একটি মর্টগেজ জালিয়াতি মামলা—এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটররা। শুক্রবার তারা আদালতে দাখিল করা নথিতে মামলাটি চালিয়ে যাওয়ার পক্ষে মত দেন।

জেমসের আইনজীবীরা মামলা খারিজের আবেদন করেন, যুক্তি দেখিয়ে যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হওয়ার কারণে তাকে নিশানা করা হয়েছে। তবে প্রসিকিউটররা পাল্টা বলেন, নির্বাচিত রাজনীতিবিদদের মধ্যে বিরোধের কারণে বৈধ অভিযোগ বাতিল করা উচিত নয়।

২০২৪ সালে ট্রাম্প নিযুক্ত ইউএস অ্যাটর্নি লিন্ডসে হ্যালিগ্যান মামলাটি করেন, যদিও তার অফিসের কিছু অভিজ্ঞ আইনজীবীর আপত্তি ছিল। আদালতে প্রসিকিউটররা জানান, অভিযোগ গঠনের সিদ্ধান্ত হ্যালিগ্যানই নিয়েছেন, ট্রাম্পের মন্তব্য বা রাজনৈতিক চাপ এতে প্রভাব ফেলেনি।

মামলায় নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের বিরুদ্ধে অভিযোগ—ভার্জিনিয়ার নরফোকে একটি সম্পত্তি কেনার সময় তা দ্বিতীয় বাড়ি বলে দেখিয়ে কম সুদের মর্টগেজ নেওয়া এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে ভুল তথ্য প্রদান। প্রসিকিউটরদের দাবি, এটি ছিল বিনিয়োগ সম্পত্তি। তবে জেমস বলেন, ২০২০ সালে তিনি জমিটি তার দৌহিত্রীর ব্যবহারের জন্য কেনেন এবং পরিবারকে ভাড়া ছাড়াই সেখানে থাকতে দেন।

প্রসিকিউশন আদালতে একটি ২০২৪ সালের টেক্সট বার্তা জমা দেয়, যা তাদের দাবি অনুযায়ী জেমস ইচ্ছাকৃতভাবে কর ও ঋণ নীতিমালা এড়ানোর চেষ্টা করেছিলেন। সেখানে লেখা ছিল—“আমি ছাড় নিতে চাই না। এটা সন্দেহজনক দেখায় এবং আমাকে কর আইনের নিয়ম সম্পূর্ণভাবে মানতে হবে।”

জেমস ব্যাংক জালিয়াতি ও আর্থিক প্রতিষ্ঠানে মিথ্যা তথ্য দেওয়ার দুটি অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তবে প্রসিকিউটররা বলেন, এটি কোনো রাজনৈতিক প্রতিশোধ নয়, বরং সাধারণ একটি মর্টগেজ জালিয়াতির মামলা, যা প্রমাণ ও সাক্ষ্য-নির্ভরভাবেই এগোচ্ছে।