নিউজ ডেস্ক • প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৪, ০৫:৪৭ পিএম • অনলাইন সংস্করণ

পাকুন্দিয়ায় ডোবায় ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

পাকুন্দিয়ায় ডোবায় ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

পাকুন্দিয়ায় ডোবায় ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরতেরটেকিয়া মাধুয়া এলাকায় ডোবার পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার চরতেরটেকিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে আবদুল্লাহ (৯) ও চরকাওনা মধ্যপাড়া গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে তামহীদ (১০)। তারা চরকাওনা রিয়াজুল জান্নাত হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান টিটু বলেন, শুক্রবার দুপুরে চরকাওনা স্কুল মাঠে ফুটবল খেলছিল ওই দুই শিশুসহ সমবয়সী আরও অনেকে। খেলা শেষে মাধুয়া ডোবায় যায় তারা। এ সময় ডোবা থেকে শাপলা তুলতে পানিতে নামে দুই জন। সাঁতার না জানায় পানিতে ডুবে যায় তারা। সেটি দেখে পাড়ে থাকা অন্যরা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে তামহীদ মারা যায়। আবদুল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।