ঢাকা অফিস • প্রকাশিত: ০৫ ডিসেম্বার ২০২৫, ০২:০০ এ এম • অনলাইন সংস্করণ

নির্বাচন: আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, মোট ২৭৩

নির্বাচন: আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, মোট ২৭৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৩৬টি আসনে দলের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর আগে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছিল দলটি। এই ৩৬টি আসন যোগ করে এ পর্যন্ত মোট ২৭৩টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করা হলো।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন। তিনি জানান, বাকি ২৭টি আসনেও যথাসময়ে প্রার্থী ঘোষণা করা হবে।

তালিকার গুরুত্বপূর্ণ নামসমূহ

নতুন ঘোষিত তালিকায় ঢাকা ও চট্টগ্রামের কয়েকটি গুরুত্বপূর্ণ আসনসহ দেশের বিভিন্ন জেলার প্রার্থীরা রয়েছেন।

ঢাকা-৭: হামিদুর রহমান

ঢাকা-৯: হাবিবুর রশিদ

ঢাকা-১০: শেখ রবিউল আলম

ঢাকা-১৮: এস এম জাহাঙ্গীর হোসেন

গাজীপুর-১: মো. মজিবুর রহমান

টাঙ্গাইল-৫: সুলতান সালাউদ্দিন টুকু

ময়মনসিংহ-৪: মো. আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ

কিশোরগঞ্জ-১: মোহাম্মদ মাজহারুল ইসলাম

কিশোরগঞ্জ-৫: শেখ মজিবর রহমান ইকবাল

মানিকগঞ্জ-১: এস এ জিন্নাহ কবির

মুন্সীগঞ্জ-৩: মো. কামরুজ্জামান

রাজবাড়ী-২: মো. হারুন অর রশীদ

ঠাকুরগাঁও-২: আব্দুস সালাম

দিনাজপুর-৫: এ কে এম কামরুজ্জামান

নওগাঁ-৫: জাহিদুল ইসলাম ধলু

নাটোর-৩: মো. আনোয়ারুল ইসলাম

সিরাজগঞ্জ-১: সেলিম রেজা

যশোর-৫: এম ইকবাল হোসেন

নড়াইল-২: মো. মনিরুল ইসলাম

খুলনা-১: আমির এজাজ খান

পটুয়াখালী-২: মো. শহিদুল আলম তালুকদার

বরিশাল-৩: জয়নুল আবেদীন

ঝালকাঠি-১: রফিকুল ইসলাম জামাল

ফরিদপুর-১: খন্দোকার নাসিরুল ইসলাম

মাদারীপুর-১: নাদিরা আক্তার

মাদারীপুর-২: জাহান্দার আলী খান

সুনামগঞ্জ-২: নাসির হোসেন চৌধুরী

সুনামগঞ্জ-৪: নুরুল ইসলাম

সিলেট-৪: আরিফুল হক চৈধুরী

হবিগঞ্জ-১: রেজা কিবরিয়া

কুমিল্লা-২: মো. সেলিম ভূঁইয়া

চট্টগ্রাম-৩: মোস্তফা কামাল পাশা

চট্টগ্রাম-৬: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

চট্টগ্রাম-৯: মোহাম্মদ আবু সুফিয়ান

চট্টগ্রাম-১৫: নাজমুল মোস্তফা আমীন

কক্সবাজার-২: আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ