নিউজ ডেস্ক • প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৪, ০৪:৪৮ পিএম • অনলাইন সংস্করণ

নিখোঁজের তিন দিন পর মরদেহ মিলল ডোবায়

নিখোঁজের তিন দিন পর মরদেহ মিলল ডোবায়

নিখোঁজের তিন দিন পর মরদেহ মিলল ডোবায়

কুষ্টিয়ায় নিখোঁজের তিন দিন পর সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার একটি ডোবা থেকে আলতাফ (৪০) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

আলতাফ কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের দেড়ীপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বড় ভাই বদর উদ্দিন বলেন, তিন দিন ধরে নিখোঁজ ছিল আলতাফ। শুক্রবার এলাকাবাসী বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

ওসি মো. মামুন রহমান বলেন, মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।