প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:২৭ এ এম
•
অনলাইন সংস্করণ
জোড়া গোলে বায়ার্নকে রোমাঞ্চকর জয় এনে দিলেন লেভা
চলতি মৌসুমে যেন গোলক্ষুধা পেয়ে বসেছে রবার্ট লেভানডভস্কির। বুন্দেসলিগায় ইতোমধ্যে ২৩ ম্যাচে ২৫ গোল করে চালকের আসনে পোলিশ স্ট্রাইকার। চলতি চ্যাম্পিয়নস লিগেও সর্বোচ্চ ১০ গোল করে গোলদাতাদের সবার শীর্ষে তিনি।
এবার বুন্দেসলিগায় লেভার জোড়া গোলে রোমাঞ্চকর জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। আরেকটু হলে ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় পয়েন্ট তালিকার একেবারে তলানির দল পেডারবর্নের বিপক্ষে ড্র করতে বসেছিল বাভারিয়ানরা। তবে তা হতে দেননি লেভা। শেষ মুহুর্তের গোলে ৩ পয়েন্ট আদায় করে শীর্ষস্থান ধরে রেখেছে জার্মান চ্যাম্পিয়নরা।
২৫তম মিনিটে সের্গে নাব্রির গোলে এগিয়ে যায় বায়ার্ন। তবে সেই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। বিরতিতে যাওয়ার এক মিনিট আগে পেডারবর্নকে সমতায় ফেরান ডেনিস সারবেনি।