এখন সময় ডেস্ক : • প্রকাশিত: ০২ মে ২০২৫, ১২:৫৩ এ এম • অনলাইন সংস্করণ

জাপানে স্কুলশিশুদের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় একজন গ্রেপ্তার

জাপানে স্কুলশিশুদের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় একজন গ্রেপ্তার


ওসাকা শহরে শিশুরা স্কুল থেকে বাড়িতে ফেরার পথে গাড়ি হামলায় আহত হয়। গাড়িচালক দোষ স্বীকার করেছে। শহরের সাত স্কুলশিশুর ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে হামলা চালানোর সন্দেহে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জাপান টাইমসের খবরে বলা হয়েছে, শিশুরা স্কুল থেকে বাড়িতে ফেরার পথে এই গাড়ি হামলায় আহত হয়। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। একজন মুখে গুরুতর আঘাত পেয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গাড়িচালকের বয়স ২৮ বছর। তার নাম ইউকি ইয়াজাওয়া। টোকিওর বসিন্দা তিনি। একইসঙ্গে তিনি বেকারও।

ওসাকার পুলিশ তাকে ঘটনাস্থল থেকে হত্যাচেষ্টার সন্দেহে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়ার পর ইয়াজাওয়া দোষ স্বীকারও করেছেন

ইয়াজাওয়া বলেছেন, সবকিছুতে বিরক্ত হয়ে কাউকে মারার জন্য স্কুল শিশুদের ওপর গাড়ি তুলে দিয়েছিলেন তিনি।

গাড়িটি এঁকেবেঁকে চলছিল। এতে শিশুরা আহত ও রক্তাক্ত হয় বলে নিপ্পন টিভিকে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

তিনি জানান, “স্কুল শিক্ষকরা চালককে গাড়ি থেকে টেনে বের করেছে। গাড়িচালক সার্জিকাল মাস্ক পরে ছিলেন। তাকে দেখে বিপর্যস্ত মনে হচ্ছিল।”