প্রকাশিত: ২২ অক্টোবার ২০২৫, ০৩:০৮ এ এম • অনলাইন সংস্করণ

ওয়ানডে ইতিহাসে স্পিনে রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ

ওয়ানডে ইতিহাসে স্পিনে রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ

২১৪ রানের লক্ষ্যে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে নতুন এক রেকর্ড গড়েছে ক্যারিবীয়রা। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো পুরো ৫০ ওভার স্পিনার দিয়ে বোলিং করানোর অনন্য কীর্তি গড়েছে তারা।

এর আগে এক ইনিংসে সর্বাধিক স্পিন বোলিংয়ের রেকর্ড ছিল শ্রীলঙ্কার দখলে। ২০০৪ সালে ডাম্বুলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৪ ওভার স্পিনার দিয়ে বল করিয়েছিল তারা। এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

স্পিনার দিয়ে সবচেয়ে বেশি বলের রেকর্ড:

* ওয়েস্ট ইন্ডিজ – ৩০০ বল (৫০ ওভার), প্রতিপক্ষ: বাংলাদেশ, ২০২৫

* শ্রীলঙ্কা – ২৬৪ বল (৪৪ ওভার), প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া, ২০০৪

* ওমান – ২৬১ বল (৪৩.৩ ওভার), প্রতিপক্ষ: নেদারল্যান্ডস, ২০২৪

* শ্রীলঙ্কা – ২৫৮ বল (৪৩ ওভার), প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া, ২০২২

* ওয়েস্ট ইন্ডিজ – ২৫২ বল (৪২ ওভার), প্রতিপক্ষ: জিম্বাবুয়ে, ২০১০

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫০ ওভারে ৭ উইকেটে ২১৩ রান। ইনিংসের শেষ দিকে রিশাদ হোসেনের ১৪ বলে ৩৯ রানের ঝড়ো ব্যাটিং বাংলাদেশকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়।

এ ছাড়া সৌম্য সরকার করেন ৪৫ রান, আর অধিনায়ক মেহেদি হাসান মিরাজ খেলেন ৫৮ বলে ৩২ রানের ইনিংস। তবে ব্যাটারদের নিয়মিত উইকেট হারানোর কারণে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ।

ম্যাচে প্রতিপক্ষের মতোই বাংলাদেশও স্পিন আক্রমণ দিয়ে ইনিংস শুরু করেছে, ফলে মিরপুরের উইকেটে দেখা যাচ্ছে এক বিরল ‘স্পিন বনাম স্পিন’ লড়াই।